Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ ৯সেপ্টেম্বর, ২০২৫-এর প্রারম্ভিক লেনদেনে MCX গোল্ড অক্টোবর ফিউচার বেড়ে প্রতি ১০ গ্রাম ১,০৯,৫০০ টাকার নতুন উচ্চতায় পৌঁছেছে। যা স্পষ্ট চাহিদা, দুর্বল ডলার এবং আগামী সপ্তাহে মার্কিন ফেডের সুদের হার কমানোর প্রত্যাশার দ্বারা সমর্থিত। আজ সকালের একসময় MCX-এ অক্টোবর গোল্ড ট্রেডেড ০.৪০% বেড়ে প্রতি ১০ গ্রামে ১,০৮,৯৫৫ টাকায় লেনদেন হয়েছে। যেখানে MCX সিলভার ডিসেম্বর ফিউচার ০.২২% বেড়ে প্রতি কেজি ১,২৫,৮৫০ টাকায় পৌঁছায়। এই সেশনে ডলার ইনডেক্স প্রায় ০.১০% হ্রাস পেয়েছে। যার ফলে অন্যান্য মুদ্রার পরিপ্রেক্ষিতে সোনার চাহিদা বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে এই মাসে সোনার দামের সবচেয়ে বড় চালিকাশক্তি হল ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা। তারপর রয়েছে বৈশ্বিক অনিশ্চয়তা, মার্কেট অস্থিরতার মধ্যে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগ বিকল্প হিসেবে নিজের স্থান পোক্ত করা। আরও বেশকিছু বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমানে ডলার সূচকের হ্রাস সোনার দাম বাড়াতে সাহায্য করছে। কারণ আমরা সবাই জানি যে ডলারের বিপরীতে সোনা লেনদেন করে।
এদিকে দেশের গোল্ড মার্কেটেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছে ১,০৯,৪৫০ টাকা, ২২ ক্যারেটের দাম ১,০০,৩২৯.২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৮২,০৮৭.৫। অবশ্য মেট্রো সিটিগুলিতে সোনার দাম রয়েছে ভিন্ন ভিন্ন। আজকে আমরা দেশের শীর্ষ শহরগুলিতে আজ (৯সেপ্টেম্বর, ২০২৫) সোনার দাম কত? তা জানবো: –
শহরের নাম | ১০ গ্রাম সোনার দাম | ||
| ২৪ ক্যারেট | ২২ ক্যারেট | ১৮ ক্যারেট | |
| দিল্লী | ১,০৯,২৬০ টাকা | ১,০০,১৫৫ টাকা | ৮১,৯৪৫ টাকা |
| মুম্বাই | ১,০৯,৪৫০ টাকা | ১,০০,৩২৯.২ টাকা | ৮২,০৮৭.৫ টাকা |
| কলকাতা | ১,০৯,৩১০ টাকা | ১,০০,২০০.৮ টাকা | ৮১,৯৮২.৫ টাকা |
| ব্যাঙ্গালোর | ১,০৯,৫৪০ টাকা | ১,০০,৪১১.৭ টাকা | ৮২,১৫৫ টাকা |
| চেন্নাই | ১,০৯,৭৭০ টাকা | ১,০০,৬২২.৫ টাকা | ৮৩,৩২৭.৫ টাকা |
| হায়দ্রাবাদ | ১,০৯,৬৩০ টাকা | ১,০০,৪৯৪.২ টাকা | ৮২,২২২.৫ টাকা |
| জয়পুর | ১,০৯,৪৪০ টাকা | ১,০০,৩২০ টাকা | ৮২,০৮০ টাকা |




