buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

IPO-তে বিনিয়োগকারীদের জন্য আগস্ট মাস কেমন ছিল? মাসটিতে ৪০টি কোম্পানি তার ইস্যু লঞ্চ করেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫ সালের আগস্ট মাস ভারতের প্রাথমিক বাজারে জন্য সবচেয়ে ব্যস্ততম মাসগুলির একটি ছিল। যেখানে ৪০টি কোম্পানি মেইনবোর্ড এবং SME উভয় প্ল্যাটফর্মেই ইস্যু লঞ্চ করেছে। আর এই IPO -এর মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। যা এই ব্যস্ততম বছরের জন্য বিনিয়োগকারীদের তীব্র আগ্রহ এবং পর্যাপ্ত লিক্যুইডিটির কারণে বিনিয়োগের দৃষ্টান্ত তৈরি করেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন যে বিনিয়োগের ধারাও হেলদি রয়েছে। যদিও বাজারের অবস্থা, মূল্যায়ন এবং নিয়ন্ত্রক ছাড়পত্রের উপর অনেক কিছু নির্ভর করবে। এছাড়া বৈশ্বিক অস্থিরতার মধ্যেও আগস্ট মাস ইক্যুইটির প্রতি বিনিয়োগকারীদের অক্ষুন্ন আগ্রহের ইঙ্গিত দিয়েছে। 

6 2

IPO-এর ঢল মিশ্র পারফর্ম্যান্স এনেছে। বিক্রম সোলর, প্যাটেল রিটেইল এবং শ্রীজি শিপিংয়ের মতো বড়ো কোম্পানিগুলি প্রাথমিক বাজারে আত্মপ্রকাশ করেছে চলতি মাসে। কিছু খারাপ পারফর্ম্যান্স করলেও বেশিরভাগ তাদের ইস্যু মূল্যের কাছাকাছি একটি মূল্যে তালিকাভুক্ত হয়েছে। যা বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক আশাবাদকে প্রতিফলিত করে। বিপরীতে অসাধারণ আত্মপ্রকাশের মাধ্যমে পৃথক হয়ে ওঠে একই সময়। আদিত্য ইনফোটেক তালিকাভুক্তির দিনে বিনিয়োগকারীদের অর্থপ্রায় দ্বিগুণ করে। যেখানে হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার লক্ষী ইন্ডিয়া ফাইন্যান্সের মতো কোম্পানি ইস্যু মূল্যের নীচে লেনদেন অব্যাহত রেখেছিল।
অবিহন্ত ক্যাপিটাল মার্কেটসের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক অর্পিত জৈনের মতে, আগামী মাসগুলিতে এই গতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মিড ক্যাপ স্পেসে। বাজার এখন টাটা ক্যাপিটাল, জেপ্টো এবং ফোনপে থেকে IPO- এর জন্য অপেক্ষা করছে। হিরোফিনকর্প এবং ফ্যাবইন্ডিয়ার মতো কোম্পানিগুলির মাঝারি আকারের IPO-গুলিও রাডারে রয়েছে। ২০২৫ সালের বাকি সময় ভারতে IPO- এর জন্য শক্তিশালী থাকবে বলে আশা করা হচ্ছে। আগস্টের রেকর্ড কার্যকলাপের পরেও গতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading