Article By – সুনন্দা সেন

মার্কিন ফেডারেল রিজার্ভের ২৫ বেসিস পয়েন্ট রেট কাটের প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও পড়েছে। BSE সেনসেক্স দুপুরের শেষ ট্রেডিংয়ে ৮২,৭৯৮.৬২-এ দাঁড়িয়েছে, যেখানে NSE নিফটি৫০ ০.০৬৬% বৃদ্ধির সাথে ২৫,৩৪৪.৫০ পয়েন্টে ট্রেড করছে। আজ (১৮ সেপ্টেম্বর), বৃহস্পতিবার লেনদেনে নিফটি IT সূচক শীর্ষ সেক্টরাল লাভকারী হিসেবে আবির্ভুত হয়েছে। সেক্টরাল সূচকটির ১০টি কনস্টিটিউন্ট গ্রিণ অর্থাৎ পজেটিভ রয়েছে, ০.৫% থেকে ৩% পর্যন্ত বৃদ্ধির সাথে। এছাড়াও নিফটি ব্যাংক, ফার্মা সূচকগুলি ০.৫% করে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এনার্জি ইনডেক্স বা সূচক ০.৫% হ্রাস পেয়েছে।
বিশেষ করে ফেডারেল রিজার্ভের সর্বশেষ সুদের হার কমানোর সিদ্ধান্তকে ব্যবসায়ীরা মূল্যায়ন করার সময় নিফটি IT সূচকে এই বৃদ্ধি লক্ষ্য করা গেছে। যা সাধারণ IT কোম্পানিগুলির মূল্যায়নের জন্য ইতিবাচক। এছাড়া বৃদ্ধির পেছনের আর একটি কারণ হল মার্কিন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বাজারের আশাবাদকে কিছুটা কমিয়ে আনার সিদ্ধান্তকে ঝুঁকি ব্যবস্থাপনা বলে অবিহিত করা। এছাড়া সকলকে তিনি আক্রমনাত্মক শিথিলকরণ চক্রের প্রত্যাশার বিরুদ্ধে সতর্ক করেছেন। এছাড়া কম সুদের হার টেলিকম এবং মর্গেজের মতো সেক্টরের ব্যয় পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে পারে। আবার মার্কিন ডলার সূচক ইতিমধ্যেই বার্ষিক ভিত্তিতে ১০% কমেছে, যা IT রপ্তানিকারকদের মনোভাবকে পজেটিভ রেখেছে।
ইনফোসিসের বাইব্যাক পরিকল্পনা পর, TCS এবং উইপ্রোর কাছ থেকে একই ধরণের ঘোষণার প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। পৃথক স্টকগুলির মধ্যে, LTI Mindtree প্রায় ৩% বেড়ে ৫,৫৭৩ টাকা লেনদেন করেছে। যেখানে ইনফোসিস, উইপ্রো এবং এমফাসিস প্রায় ২% বেড়েছে। পারসেন্টেন্ট সিস্টেমস, HCL টেকনোলজিস, কোফোর্জ এবং টেক মাহিন্দ্রা প্রতিটির দাম ১%-এরও বেশি বেড়েছে এবং TCS প্রায় ১% বেড়েছে। বৃহস্পতিবারের প্রত্যাবর্তন সত্ত্বেও, নিফটি IT সূচক বার্ষিক ভিত্তিতে ১৫% হ্রাস পেয়েছে। যেখানে নিফটি ৫০-এর বৃদ্ধির পরিমাণ ছিল ৭.৫%। নিফটি IT সূচক দৈনিক ভিত্তিতে ০.৭৩% বৃদ্ধি পেয়ে ৩৬,৭৩৪.২০-এ লেনদেন করছে।




