buzywithinfoBuzy With Info
Everything About Business
Madhabi Puri Buch

২০২৫-২৬ অর্থবছরে শেয়ার বাজার থেকে তহবিল সংগ্রহ ২১% বেড়ে ১৪.২৭ ট্রিলিয়ন টাকা হবে! মাধবী বুচের বক্তব্য বিস্তারিত রইলো

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সেবি বা ভারতীয় বাজার নিয়ন্ত্রকের প্রধান মাধবী পুরী বুচ আজ অর্থাৎ ১০ জানুয়ারি, ২০২৫(শুক্রবার) বলেছেন, ইক্যুইটি এবং ডেট উপকরণের মাধ্যমে মূলধন বাজার থেকে সামগ্রিক তহবিল সংগ্রহ আগামী অর্থবছরে বৃদ্ধি পাবে। অনুমান করা হচ্ছে চলতি অর্থবছরে (২০২৪-২৫ সাল) -এর ১১.৮ ট্রিলিয়ন টাকা থেকে আগামী অর্থবছর (২০২৫-২৬ সাল)-এ তহবিল সংগ্রহ ২১% বেড়ে ১৪.২৭ ট্রিলিয়ন টাকায় পৌঁছাবে। বুচ বলেছেন, চলতি অর্থবছরের শেষ নয় মাসে প্রতিষ্ঠানগুলি ইক্যুইটি থেকে ৩.৩ ট্রিলিয়ন টাকা এবং ডেট মার্কেট থেকে ৭.৩ ট্রিলিয়ন টাকা সংগ্রহ করেছে। যার ফলে সামগ্রিক সংগ্রহ ১০.৭ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে। তার পরিপ্রেক্ষিতেই আগামী অর্থবছরের জন্য ১৪.২৭ ট্রিলিয়ন টাকা ধরা হয়েছে।

11

বুচ বলেন, রিয়েল এস্টেট বিনিয়োগে ট্রাস্ট, অবকাঠামো বিনিয়োগ ট্রাস্ট এবং মিউনিসিপাল বন্ড দ্বারা সংগৃহীত অর্থের অবদান ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে ১০,০০০ কোটি টাকা হবে। যা মোট মূলধন সংগ্রহের ক্ষেত্রে খুবই কম। তবে তিনি আরও বলেন যে তিনি আগামী দশকে এই কার্যকলাপ বৃদ্ধি পেয়ে ইক্যুইটি এবং ডেট মার্কেট থেকে সংগৃহীত অর্থকে ছাড়িয়ে যেতে দেখেছে। পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা ক্লিয়ারিং ইস্যুর জন্য সময় দ্রুততর করার কাজ করছে। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা SME বোর্ড প্রস্তাবগুলি ক্লিয়ারিংয়ের জন্য সময় কমাতে প্রতিশ্রুতিবদ্ধ।
নিজের বক্তব্যে তিনি আরও বলেন যে, নিয়ন্ত্রক সংস্থা রাইট ইস্যু দ্রুত করার জন্য একটি ব্যবস্থা নিয়ে এসেছে এবং আশা প্রকাশ করেন যে শিল্পটিও বা ইন্ডাস্ট্রিও এটি গ্রহণ করবে। নিয়ন্ত্রক সংস্থাটি মিউচ্যুয়াল ফান্ড (MF)-এর নতুন অফারগুলি অনেক দ্রুত অনুমোদন করছে। ন্যূনতম ২৫০ টাকার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP শীঘ্রই চালু করা হবে। তিনি আরও বলেন যে এমন বাজারের অবস্থায় বিদেশী বিনিয়োগকারীদের প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। তবে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত কয়েক বছরের ন্যায় বিনিয়োগ অব্যাহত রাখবে। যা ইক্যুটি বাজারে সম্পদ সংগ্রহের মাধ্যমে মূলধন সংগ্রহের বৃদ্ধিতে অংশ নেবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading