বৈশ্বিক পরামর্শদাতা সংস্থা বোস্টন কনসাল্টিং গ্রুপ (Boston Consulting Group)- এর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে যে, ভারতের ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলি তথ্যপ্রযুক্তি (IT)- এর জন্য কম রাজস্ব ব্যয় করছে। যদি সাধারণ ভাষায় বলা যায় তো বৈশ্বিক সমকক্ষের তুলনায় ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান তাদের আয়ের কম অংশ বরাদ্দ করেছে IT ব্যয়ে। কারণ যেখানে বৈশ্বিক ব্যাংকগুলি সাধারণত তাদের আয়ের ৭%-৯% IT খরচে বিনিয়োগ করে, সেখানে ভারতীয় ব্যাংকগুলি মাত্র ৫% পর্যন্ত বরাদ্দ করেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে ব্যাংকগুলির IT পরিকাঠামোর ক্ষেত্রে নতুন যুগের চ্যালেঞ্জগুলির প্রতি কম সহনশীলতা রয়েছে। অবশ্য কিছু ভারতীয় ব্যাংক অতীতে তাদের IT ব্যয় বাড়িয়ে ছিল। ICICI ব্যাংকের নির্বাহী পরিচালক সন্দীপ বাত্রা বলেছিলেন ২০১৯ সাল থেকে সামগ্রিক ব্যয়ের অংশ হিসাবে ICICI- এর IT এবং সাইবার নিরাপত্তা ব্যয় ৫.৬% থেকে ৯.৪%- এ উন্নীত হয়েছে। একই ভাবে ব্যাংক অফ মহারাষ্ট্রের MD এবং CEO নিধু সাক্সেনা বলেছেন যে ঋণদাতার IT ব্যয় কয়েক বছর ধরে বেড়েছে। BOM ২০২৩ সালে IT এবং ডিজিটাল পরিষেবাগুলির জন্য ৯০০ কোটি টাকা করেছে এবং ২০২৪ সালে ১০০০ কোটি টাকারও বেশি খরচ করার লক্ষ্যে রয়েছে।
অবশ্য ব্যাংকিং সেক্টরের ডিজিটাল এবং IT স্পেসে সমস্যার সম্মুখীন হওয়া দরুণ যখন গ্রাহকরা অভিযোগ করেছে তখন বরাদ্দ একটু হলেও বেড়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI- কোটাক মহিন্দ্রা ব্যাংকের অনলাইন এবং মোবাইল ব্যাংকিং চ্যানেলগুলির মাধ্যমে নতুন গ্রাহকদের অন – বোর্ডিং এবং নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা বন্ধ করতে বলেছিল। তারপরেই IT সেক্টর নিয়ে ব্যাংক সহ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলি একটু হলেও নড়েচড়ে বসেছে।
Article By – সুনন্দা সেন






