Article By – সুনন্দা সেন

দুর্বল বৈশ্বিক ইঙ্গিতের মাঝে নিজের বৃদ্ধির প্রবণতা আর ধরে রাখতে না পেরে পতনের সম্মুখীণ ভারতীয় শেয়ার বাজার। আজ (২২ আগস্ট, ২০২৫) দুপুরের ট্রেডিং সময়ে বেলা ১২ টার পর আরও কমে BSE সেনসেক্স ৬৯৩.৮৫ পয়েন্ট বা ০.৮৬% কমে ৮১,৩০৬.৭২ স্তরে লেনদেন করেছে। যেখানে NSE-এর নিফটি ৫০ ২১৩.৬৫ পয়েন্ট বা ০.৮৫% কমে আবারও ২৫,০০০-এর স্তরের নীচে ২৪,৮৭০.১০-এ লেনদেন করেছে। বিশেষজ্ঞরা জানা যাচ্ছেন যে একাধিক কারণে আজকের মার্কেটে পতন লক্ষ্য করা গেছে। আর ধ্বসের পেছনে বিশেষ করে ব্যাংকিং সেক্টরের অবদানের কথা উল্লেখ করা হয়েছে।
চলুন তবে আজকে অর্থাৎ সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ঠিক কী কী কারণে পতন ঘটেছে, তা দেখে নেওয়া যাক –
- প্রথমত এশিয়ান শেয়ার মার্কেটে পতন লক্ষ্য করা গেছে, যার প্রভাব ভারতীয় বাজারেও পড়েছে। বিশেষত সংকীর্ণ লেনদেনের কারণ ছিল মার্কেট পতনের কারণ। তবে তার পেছনে রয়েছে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল বক্তব্য এবং মার্কিন মুদ্রানীতি সম্পর্কে ইঙ্গিত খোঁজার চেষ্টা।
- গতকাল ওয়াল স্ট্রিট বাজারে অংশগ্রহণকারীদের সতর্কতা সাথে বিনিয়োগের কথা বলে, যার ফলে সূচক বা ইন্ডেক্সগুলি ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া সুদের হার কমাতে দ্বি-গ্রস্ততা, চাকরির ক্ষেত্রে একটি দুর্বল প্রবৃদ্ধি এবং ট্রম্পের শুল্ক নীতি বিশ্বের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। যা বিশ্বতথা ভারতীয় শেয়ার বাজারের উপর প্রভাব ফেলছে।
- ছয় দিনের বৃদ্ধির পর আজ এশিয়ান পেইন্টস, আদানি এন্টারপ্রাইজ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাথে ICICI ব্যাংক এবং HDFC ব্যাংকের মতো হেভিওয়েট শেয়ারের দাম কমেছে লাভের ঝুঁকির মধ্যে। যার সোজাসুজি শীর্ষ বেঞ্চমার্কগুলিতে প্রভাব ফেলেছে।
- একদিনে গ্রাসিম ইন্ডাস্ট্রির শেয়ারের দাম ২.০৮%, আল্ট্রাটেক সিমেন্টের দাম ১.৫%, HCL টেকনোলজিসের দাম ১.৪৩% এবং আদানি এন্টারপ্রাইজেসের দাম ১.৪১% হ্রাস পেয়েছে।
- আগস্টের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা করে। আর রাশিয়ান তেলের আমদানি অব্যহত রাখার কথা বলে। যা দুই দেশের উত্তেজনা তীব্রভাবে বাড়িয়েছে।




