Article By – সুনন্দা সেন

আজ ভারতীয় শেয়ার বাজার টানা চতুর্থ দিনের জন্য চাপের মুখে লেনদেন শেষ করেছে। সকালে বাজার কিছুটা সবল ইঙ্গিতের সাথে দিন বাড়ার সাথে সাথে দেখা গেলো অন্য রুপ। বিনিয়োগকারীরা গ্লোবাল মার্কেটের দুর্বল সেন্টিমেন্ট এবং ডেরিভেটিভ এক্সপায়ারিকে ঘিরে অস্থিরতার দেখাতে শুরু করে। এর ফলেই শেষ ঘণ্টায় ব্যাপক সেলিং প্রেশারে বাজার লাল হয়ে বন্ধ হয়। দিন শেষে BSE Sensex ৩১৪ পয়েন্ট পড়ে ৮৪,৫৮৭-এ এবং Nifty 50 প্রায় ৭৫ পয়েন্ট কমে ২৫,৮৮৪-এ বন্ধ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি এখনও বড় পতন নয়, বরং গত কয়েকদিনের লাভের পর স্বাভাবিক “প্রফিট বুকিং” এবং অনিশ্চয়তার প্রতিফলন।
আজকের ট্রেডিং সেশনে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে IT, Consumer Durables, Media এবং Oil & Gas সেক্টরে। একদিকে, বৈশ্বিক টেক সেক্টরে দুর্বলতা এবং মার্কিন মার্কেটের অনিশ্চয়তা ভারতীয় IT স্টকগুলিকে চাপে ফেলেছে। অন্যদিকে, অয়েল সেক্টরে ক্রুড প্রাইস মুভমেন্ট এবং রাশিয়ান সাপ্লাইকে ঘিরে নতুন জটিলতা বিনিয়োগকারীদের মাঝেও উদ্বেগ বাড়িয়েছে। বাজার নেমে গেলেও কিছু সেক্টর ভরসা দিয়েছে। PSU Banks, Metals, Pharma এবং Realty সেক্টরগুলো সামান্য রিকভারি দেখিয়েছে। বিশেষ করে PSU ব্যাংক স্টকগুলিতে টেকসই চাহিদা দেখা গেছে, যা গত কয়েক সপ্তাহের ধারাবাহিক শক্তিরই প্রমাণ।
বাজার বিশ্লেষকরা কয়েকটি বিষয়কে বড় কারণ হিসাবে দেখছেন, আর সেগুলি হলো:
- গ্লোবাল মার্কেট চাপ: মার্কিন ফেডের আসন্ন নীতিগত সিদ্ধান্তকে ঘিরে অনিশ্চয়তা।
- রুপি দুর্বলতা: রুপি স্থির থাকলেও সামগ্রিক কারেন্সি আউটফ্লোর ঝুঁকি ইনভেস্টরদের সতর্ক করেছে।
- ডেরিভেটিভ এক্সপায়ারি: মাসের শেষ দিকের ট্রেডে বাড়তি ভোলাটিলিটি স্বাভাবিক।
- প্রফিট বুকিং: বাজার গত কয়েক সপ্তাহে নতুন উচ্চতায় গিয়েছিল, ফলে বিনিয়োগকারীরা লাভ তুলে নিচ্ছেন।




