buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

দুই সপ্তাহের বৃদ্ধির ধারাকে ভেঙ্গে ভারতীয় শেয়ার বাজার পতনের সম্মুখীণ হয়েছে সদ্য শেষ হওয়া লেনদেন সপ্তাহে; রূপীর অবস্থা কেমন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

৪জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতীয় বেঞ্চমার্ক সূচকগুলি দুই সপ্তাহের বৃদ্ধির ধারাকে ভেঙে দিয়ে, পতনের সম্মুখীন হয়েছে। কারণ আসন্ন মার্কিন শুল্কের সময়সীমার চিন্তায় বিনিয়োগকারীরা সতর্ক ছিলেন। চলতি সপ্তাহে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE সেনসেক্স ৬২৬.০১ পয়েন্ট বা ০.৭৪% কমে ৮৩,৪৩২.৮৯- এ লেনদেন শেষ করেছে। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE নিফটি৫০ ১৭৬.৮ পয়েন্ট বা ০.৬৮% কমে ২৫,৪৬১-এ বন্ধ হয়েছে। 

11

আবার BSE স্মল -ক্যাপ সূচক ১% বৃদ্ধি পেয়েছে এবং BSE মিড-ক্যাপ ০.৬% বৃদ্ধি পেয়েছে। তবে BSE লার্জ ক্যাপ ০.৬% হ্রাস পেয়েছে। এই সপ্তাহে বাজার মূল্যের দিক থেকে ট্রেন্ট (Trent) সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। BSE-এর মিড-স্মল-লার্জ ক্যাপের যে সকল শেয়ারে বৃদ্ধি লক্ষ্য করা গেছে সেগুলি হল: 

  1. স্মল-ক্যাপ সূচক:  গ্যাব্রিয়েল ইন্ডিয়া, সিন্ধু ট্রেড লিংকম, PC জুয়েলার্স, SM2 ইসুজু, ন্যাকত্রল ইন্ডাস্ট্রিজ, হেরানকা ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফোকাস, সাইন পোস্ট ইন্ডিয়া ২০%-৪২% বৃদ্ধি পেয়েছে। 
  1. মিড-ক্যাপ সূচক:  লরাস ল্যাবস, রিলাক্সো ফুটওয়্যারস, IDFC ফার্স্ট ব্যাংক, কল্যান জুয়েলার্স ইন্ডিয়া, বায়োকন, গ্লেনমার্ক ফার্মা, ইপকা ল্যাবরেটরিজ, অজন্তা ফার্মা, এন্ডুরেন্স টেকনোলজিস, GMR বিমানবন্দর, অরবিন্দ ফার্মা, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ। 
  1. লার্জ-ক্যাপ সূচক:  বোশ (Bosch), ম্যানকাইন্ড ফার্মা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, ডিভিস পেট্রোলিয়াম কর্পোরেশন, সিমেন্স। 

এছাড়াও নিফটি রিয়েলিটি ২%, নিফটি ব্যাংক ০.৭%, নিফটি FMCG ০.৭% কমেছে। তবে নিফটি ফার্মা, নিফটি PSU ব্যাংক ২% এবং নিফটি IT ও মিডিয়া প্রায় ১% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় সপ্তাহে ভারতীয় রূপির দাম আরও বৃদ্ধি পেয়েছে। কারণ ৪ জুলাই দেশীয় মুদ্রা ডলার প্রতি সামান্য বৃদ্ধি পেয়ে৮৫.৩৯-এ লেনদেন শেষ করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading