buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock Market

প্রাথমিক ট্রেডে ভারতীয় বাজার উর্ধ্বমুখী, বিশ্বব্যাপী শেয়ার বাজারগুলির বৃদ্ধি এবং ব্যাংকিং শেয়ার ক্রয়ের ফলে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ ১৭ মার্চ, ২০২৫ (সোমবার) সকালের লেনদেনে স্টক মার্কেটের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স এবং নিফটি আবারও বাউন্স ব্যাক করেছে। যা ইন্ডাসিন্ড ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্রয়সহ বিশ্বব্যাপী সমকক্ষদের উত্থানের তীব্র প্রতিফলন করে। ৩০ শেয়ারের BSE বেঞ্চমার্ক সেনসেক্স প্রাথমিক লেনদেনে ৩৬৩.৬৭ পয়েন্ট বেড়ে ৭৪,১৯২.৫৮-এ দাঁড়িয়েছে। যা পাঁচ দিনের ক্ষতির অবসান ঘটায়। NSE নিফটি ৫০ প্রাথমিক লেনদেনে ১১৫.৩ পয়েন্ট বেড়ে ২২,৫১২.৫০-এ দাঁড়িয়েছে। এছাড়া গত শনিবার রিজার্ভ ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করার পর সেনসেক্সের প্যাকের ইন্ডাসিন্ড ব্যাংকের শেয়ার প্রায় ৫% বৃদ্ধি পেয়েছে।

July 18 New in article ads By Sir

প্রাথমিক লেনদেনে অন্যান্য লাভবানদের মধ্যে ছিল বাজাজ ফাইন্যান্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ ফিনসার্ভ, আদানি পোর্ট, মারুতি এবং টাটা মোটরস। তবে নেসলে HCL টেক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, টেক মহিন্দ্রা এবং ইনফোসিস কিছুটা পিছিয়ে ছিল। এশিয়া মার্কেটে সিউল, টোকিও, সাংহাই এবং হংকং ইতিবাচক প্রবণতার সাথে লেনদেন করছে। এছাড়া আশা করা হচ্ছে যে নিয়ার ফিউচারে ভারতীয় শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা সহ স্থিতিশীলতা লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে। আর এর কারণগুলি হল FII বহির্গমন হ্রাস এবং গত সপ্তাহে মার্কিন বাজারের সাপেক্ষে দেশীয় মার্কেটের উচ্চতর কর্মক্ষমতা।
জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ভি কে বিজয়কুমার বলেন, বাজারের ইতিবাচক প্রবণতার মূল সমর্থনে রয়েছে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে GDP প্রবৃদ্ধি ৬.২%-এ ফিরে আস এবং ফেব্রুয়ারিতে CPI মুদ্রাস্ফীতি ৩.৬১%-এ হ্রাস। তিনি আরও বলেন, বাণিজ্য যুদ্ধে আশঙ্কা বিশ্ব বাণিজ্য এবং বৈশ্বিক প্রবৃদ্ধির উপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে। এক্সচেঞ্জ তথ্য অনুসারে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরস বা FIIs গত সপ্তাহের বৃহস্পতিবার ৭৯২.৯০ কোটি টাকার মূল্যের ইক্যুইটি অফলোড করেছে। যার ফলে FII-এর মোট আউটফ্লো ইক্যুইটি অফলোড করেছে। যার ফরে FII-এর মোট আউটফ্লো দাঁড়িয়েছে ১.৪২ লক্ষ কোটি টাকার বা ১৬.৫ বিলিয়ন ডলারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading