Article By – সুনন্দা সেন

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটের লিমিটেড বা NSDL– এর অনুসারে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মোটা অঙ্কের বিনিয়োগ করেছে। অন্যদিকে সপ্তাহের শেষ ট্রেডিং ডে অর্থাৎ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ৯০৪,১৯ কোটি টাকার ইক্যুইটি বিক্রি করেছে FPI। তবে বিনিয়োগের এই সেন্টিমেন্টটি আবির্ভাব হয়েছে প্রাথমিকভাবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)- র অনিবান্ধিত FPI- গুলির জন্য সুবিধার সময়সীমা শেষ হওয়ার কারণে।
বাজার নিয়ন্ত্রকের নিয়ম অনুযায়ী বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য নির্ধারিত নিয়ম থাকে। তা পেরিয়ে গেলে আর বিনিয়োগ করতে পারেন না FPI। যে কারণে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বিদেশী বিনিয়োগকারীরা ১০,৯৮০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পেরেছেন। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড প্রদত্ত তথ্য অনুসারে, চলতি বছরের জুলাই মাসে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৩২, ৩৫৯ কোটি টাকা বিনিয়োগ করেছে। যে জায়গায় গত মাসে অর্থাৎ আগস্ট মাসে সেই বিনিয়োগের পরিমাণ থেকে ৭,৩২২ কোটি টাকা কমেছে।
সে জায়গায় শেয়ার বাজারে FPI- এর জন্য নতুন নিয়মের সাথে চলতি মাসে বিনিয়োগ বেড়েছে এবং বিক্রয় প্রবণতা শেষ দিন বাদে তুলনা মূলক কম ছিল। কারণ তথ্য প্রকাশ করে যে বিদেশী বিনিয়োগকারীরা আগস্ট মাসে মূলত বেশি বিক্রি করে ইক্যুইটি। তবে কেবল মাত্র শেষ সপ্তাহ অর্থাৎ ২৬ আগস্ট থেকে ৩০ আগস্টের মধ্যে ২৩,৫৮৫.৯২ কোটি টাকার রেকর্ড নেট বিনিয়োগ করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





