buzywithinfoBuzy With Info
Everything About Business
BSE

সেনসেক্স এবং নিফটির পুনরুত্থানের সাথে বিনিয়োগকারীদের সম্পদ ৬.৯ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেলো; নজর রাখুন মার্কেটের উল্লেখযোগ্য বিষয়ে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মধ্যে সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং দিনে (৮ এপ্রিল, ২০২৫) ভারতীয় ইক্যুইটি বেঞ্চমার্ক পুনরুদ্ধার হয়েছে। সমস্ত সেক্টরাল ইন্ডেক্সের লাভের কারণে দেশীয় ইক্যুইটি বেঞ্চমার্ক পুনরুদ্ধার হয়েছে। দেশীয় শেয়ার বাজারের তথ্য অনুসারে, BSE সেনসেক্স ১,২০১ পয়েন্ট বা ১.৬৫% বেড়ে ৭৪,৩৩৯-এ দাঁড়িয়েছে। যেখানে বিস্তৃত NSE নিফটি ৩৮০ পয়েন্ট বা ১.৭১% বেড়ে ২২,৫৪০-এ লেনদেন হয়েছে। পাশাপাশি মিড-ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারগুলিও উচ্চতর লেনদেনের সাক্ষী হয়েছে। কারণ নিফটি মিডক্যাপ ১.৯৩% বেড়েছে এবং স্মলক্যাপ ২.১৪ বৃদ্ধি পেয়েছে।

7 3

দীর্ঘ পতনের পর দেশীয় শেয়ার বাজার বৃদ্ধির সাথে BSE-এর বাজার মূলধন ৬.৯ লক্ষ কোটি টাকা জেনারেট হয়েছে বলে জানা যাচ্ছে। ক্রয়ের প্রবণতা বিশেষ কয়েকটি স্টকের ক্ষেত্রে বেশী দেখতে পাওয়া, যেমন: HDFC ব্যাংক, ICICI ব্যাংক, ইনফোসিস, ভারতী এয়ারটেল, SBI, লার্সেন অ্যান্ড টুব্রো (L&T) এবং এক্সিস ব্যাংক। এর সাথে চলুন দেখে নেওয়া যাক আজকের বাজারের বিশেষ দিক গুলি:-

  1. আজকে বাজার খোলার পরে ১৩টি স্টকের মূল্য ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এছাড়া ডেসকো ইনফ্রাটেক লিমিটেড, GRM অভারসিস লিমিটেড, ইন্ডিয়ান শেল্টার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এবং NACL ইন্ডাস্ট্রিস লিমিটেডের মতো স্টকগুলি এক বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আবার ২৭ স্টক এক বছরে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
  1. BSC-এর মার্কেট ক্যাপ অনুসারে, বিনিয়োগকারীদের সম্পদ ৬.৮৫ লক্ষ কোটি  টাকা বেড়ে ৩৯৬.১১ কোটি টাকায় পৌঁছেছে। যা আগের সেশনে ৩৮৯.২৫ লক্ষ কটি টাকা ছিল।
  1. কেবল ভারতীয় শেয়ার বাজার নয়, সমগ্র এশিয়ান মার্কেট তীব্র পতনের মাঝেও আজ শক্তিশালী বৃদ্ধি অর্জনে সমর্থ হয়েছে।
  1. স্টক এক্সচেঞ্জ অনুসারে, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা FIIS-আগের সেশনের নেট ভিত্তিতে ৯,০৪০.০১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। আবার ডোমেস্টিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা DIIs ১২,১২২.৪৫ কোটি টাকা শেয়ার ক্রয় করেছে।
  1. BSE-তে ২,৬১৮টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ৪১০টি শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে এবং ১০৫টির মূল্য অপরিবর্তিত রয়ে গেছে।

আজকে আদানি এন্টারপ্রাইজ, ওবেরয় রিয়েলটি এবং M&M-এর মতো স্টকগুলিতে মন্দা নেমে আসতে পারে বলে জানিয়েছেন মেহতা ইক্যুইটিজের তাপসে। আর নিফটি ২১,২৮১-এর আশেপাশে থাকবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading