buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে! বাজার বিষয় কেনো সতর্ক করছেন বিষেশজ্ঞ মহল? 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শেয়ার বাজারে কিছু দিন আগে পর্যন্ত অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গত দু দিনে কিছু ক্ষেত্রে বৃদ্ধি দেখতে পাওয়া গেলেও বেশ কিছু ক্ষেত্রে পতনের সাক্ষী হয়েছেন বিনিয়োগকারীরা। চলতি সপ্তাহের ট্রেডিং সেশনগুলিতে সেইভাবে বড়সড় বৃদ্ধি লক্ষ্যণীয় না হলেও নিফটি গ্রিনজোনে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে সেনসেক্স গতকাল রেডজোনে থাকলেও সপ্তাহ জুড়ে ভালো পারফর্ম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকটিতে। স্পষ্ট ভাবে বৃদ্ধির গতি ফিরে আসছে। 

6 2

অনিশ্চয়তায়  কেটে গেলেও সম্পূর্নভাবে অস্থিরতা থেকে মুক্ত হয়নি ভারতীয় শেয়ার বাজার। যে কারণে বিনিয়োগকারীদের সতর্কতা অবলম্বন করতে বলছে বাজার বিষেশজ্ঞ মহলের একটি অংশ। গত সপ্তাহে শেয়ার বাজারে লক্ষ্যণীয় অনিশ্চয়তার চাপের তুলনায় চলতি সপ্তাহে দেশীয় শেয়ার বাজার অনেক ভালো পারফর্ম করছে। কিন্ত দেশীয় দুই প্রধান সূচকের মধ্যে নিফটিতে টানা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেনসেক্স সেই তুলনায় বৃদ্ধির সাক্ষী হতে পারছে না। আবার যে সূচকে বিপুল বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছিলো তাতেও পতন দেখা যাচ্ছে। তাই বিনিয়োগের সময় সতর্ক থাকা আবশ্যক। 

 সাংবাদিদের সাথে সাক্ষাৎকারে মালাবার ইনভেস্টমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর সুমিত নগর বলেছেন, সতর্ক থাকার বিষয়টি সবসময়েই বিনিয়োগের পরিকল্পনার একটি অংশ। তবে এই ক্ষেত্রে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলার কারণ শেয়ার বাজারে বেশ কিছু অংশে অত্যাধিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু অংশ ব্যয়বহুল হয়ে উঠেছে। এছাড়াও কিছু অংশের অত্যাধিক মূল্যায়ন অবশ্যই শেয়ার বাজারের জন্য নেতিবাচক হয়ে উঠেছে। এছাড়াও বৈশ্বিক কারণ গুলির জন্যেও বিনিয়োগকারীদের সতর্ক থাকার কথা বলেছেন তিনি।

New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading