Article By – সুনন্দা সেন

গত বছরে সেপ্টেম্বরে শেয়ার বাজারের প্রধান দুই বেঞ্চমার্কের মধ্যে নিফটি৫০-তে পতনের পরেও প্রাথমিক বাজারের লেনদেনে তেমন পরিবর্তন দেখা যায়নি। IPO বা প্রাথমিক পাবলিক অফারের প্রবাহ অব্যাহত ছিল। সেই প্রবণতা ২০২৫ সালেও রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতামত এবং বিনিয়োগকারীদের অনুমাণ অনুসারে ২০২৫ সালেও প্রাথমিক বাজারে IPO লঞ্চ অব্যাহত থাকার সাথে তার পরিসংখ্যান বাড়তে পারে। আজ অর্থাৎ ২০ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হওয়া সপ্তাহে বিনিয়োগকারীরা পাঁচটি নতুন পাবলিক ইস্যু চালু হতে দেখবেন। আর সেই IPO-গুলি হল:-
- ডেন্টা ওয়াটার অ্যান্ড ইনফ্রা সলিউশনস IPO: ডেন্টা ওয়াটার মেইনবোর্ড সেগমেন্টের একমাত্র IPO, যা ২২ জানুয়ারি সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে এবং অফারটি ২৪ জানুয়ারি বন্ধ হবে। IPO-এর প্রতি শেয়ারের জন্য ২৭৯-২৯৪ টাকা। কোম্পানিটি IPO-এর মাধ্যমে ২২০.৫ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে। IPO-এর মধ্যে ওয়াটার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস কোম্পানির ৭৫ লক্ষ শেয়ারের নতুন ইস্যু রয়েছে।
- ক্যাপিটাল নাম্বার ইনফোটেকের IPO: সফ্টওয়্যার ডেভেলপমেন্ট সলিউশনস কোম্পানিটি তার প্রথম পাবলিক অফারের মাধ্যমে ১৬৯.৩৭ কোটি টাকা সংগ্রহ করতে চায়। IPO সাবস্ক্রিপশন আজ (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে এবং ২২ জানুয়ারি বন্ধ হবে। IPO-এর মধ্যে নতুন ইস্যুর সাথে ৮৪.৬৯ কোটি টাকার মূল্যের ৩২.২ লক্ষ শেয়ারের অফার-ফর-সেল বা OFS রয়েছে। ইস্যুটির মূল্যসীমা, প্রতি শেয়ারের জন্য ২৫০-২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
- রেক্সপ্রো এন্টারপ্রাইজেস IPO: SME সেগমেন্টের দ্বিতীয় কোম্পানি হিসাবে আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির প্রাথমিক পাবলিক অফারের সাবস্ক্রিপশন ২২ জানুয়ারি শুরু হবে এবং বন্ধ হবে ২৪ জানুয়ারি। কোম্পানিটি IPO-এর মাধ্যমে ৫৪ কোটি টাকা সংগ্রহ করবে। যার অফার মূল্য শেয়ার প্রতি ১৪৫ টাকা।
- CLN এনার্জির IPO: কাস্টমাইজ লিথিয়াম -আয়ন ব্যাটারি এবং মোটর প্রস্তুতকারকের ৭২ কোটি টাকার IPO ২৩ জানুয়ারি দালাল স্ট্রিটে আসবে এবং বুক-বিল্ট ইস্যুটির সাবস্ক্রিপশন ২৭ জানুয়ারি বন্ধ হবে। IPO-এর মূল্যসীমা শেয়ার প্রতি ২৩০-২৫০ টাকা।
GB লজিস্টিকস কমার্স IPO: এই লজিস্টিক সার্ভিস প্রোভাইডারটি হবে SME সেগমেন্টের শেষ কোম্পানি, যার IPO চলতি সপ্তাহে আসছে। IPO সাবস্ক্রিপশন ২৪ জানুয়ারি শুরু হবে এবং ২৮ জানুয়ারি বুক-বিল্ট ইস্যু বন্ধ হবে। কোম্পানি কর্তৃপক্ষ এখনও প্রাথমিক পাবলিক অফারের মূল্যসীমা ঘোষণা করেনি।




