Article By – সুনন্দা সেন

প্রাথমিক মার্কেটের জন্য সম্প্রতি সময় বেশ ইতিবাচক। সমস্ত সেক্টরের কোম্পানি IPO লঞ্চের কথা ভাবছে বা স্থগিত হওয়া IPO পুনঃরায় চালু করছে। এমন অবস্থায় আগামী সপ্তাহে প্রাথমিক পাবলিক অফারের সাবস্ক্রিপশন আনতে চলেছে ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন কোম্পানি ‘রুবিকন রিসার্চ’। যা গবেষণা ও উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত কোম্পানিটি সরাসসরি বা তার সহায়ক সংস্থাগুলির মাধ্যমে সম্মিলিত ভাবে ৭২টি সক্রিও ANDAS (abbreviated new drug applications) এবং নয়টি নতুন ড্রাগ অ্যাপলিকেশনস (NDAs) মার্কিন FDA দ্বারা অনুমোদিত। আর এটি ওভার-দ্য-কাউন্টার মনোগ্রাফে তালিকাভুক্ত করেছে। রুবিকন রিসার্চের পোর্টফোলিওতে ৬৬টি কমার্সিয়াল প্রোডাক্ট রয়েছে। যার US জেনারেল ফার্মা মার্কেটের সাইজ ২,৪৫৫.৭ মিলিয়ন মার্কিন ডলার।
ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির প্রাথমিক পাবলিক অফার ৯ অক্টোবর, ২০২৫ থেকে ১৩ অক্টোবর, ২০২৫ পর্যন্ত সময়ে সাবস্ক্রিপশনের জন্য উন্মুক্ত থাকবে। মূল্যসীমা জানা না গেলেও আসন্ন IPO-এর বিষয় গুরুত্বপূর্ণ তথ্য গুলি হল:
- কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা এবং প্রোমোটার জেনারেল আটলান্টিক সিঙ্গাপুর আরআর (RR) প্রাইভেট লিমিটেড কর্তৃক ৮৭৭.৫ কোটি টাকার মূল্যের অফার ফর সেলের প্রস্তাব রেখেছে।
- কোম্পানিটির নেট অফারের ৭৫% যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য, ১৫% অ-প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য এবং বাকি ১০% খুচরা বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রয়েছে।
- বরাদ্দের ভিত্তি ১৪ অক্টোবর চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে এবং ১৫ অক্টোবর থেকে ফেরত শুরু হবে।
- সংগৃহীত তহবিল কোম্পানি কর্তৃক গৃহীত কিছু বকেয়া ঋণ পরিশোধ এবং অজৈব প্রবৃদ্ধি এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে অর্থায়নের জন্য ব্যবহার করা হবে।
- অ্যাক্সিস ক্যাপিটাল, SBI ক্যাপিটাল মার্কেটস, IIFL ক্যাপিটাল সার্ভিসেস এবং JM ফিনান্সিয়াল হল ইস্যুর বুক-রানিং লিড ম্যানেজার। যেখানে MUFG ইনটাইম ইন্ডিয়া হল রেজিস্ট্রার।




