Article By – সুনন্দা সেন

প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পত্তি টাটা মোটরসে তার বৃহৎ অংশ বিনিয়োগের উপর ৩২৫ কোটি টাকারও বেশি হারিয়েছে। কারণ আজকের অর্থাৎ লক্ষীবারের লেনদেনে তৃতীয় প্রান্তিকের ব্যর্থ ফলাফলের পর স্টক ৯%-এরও বেশি পতন হয়েছে। যার ফলে স্টকের তীব্র সংশোধন এবং ব্রোকারেজ হাউসগুলি থেকে ডাউনগ্রেড করা হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৪-এর হিসাব অনুযায়ী, টাটা মোটরস ফার্মে ঝুনঝুনওয়ালার ৪,৭৭,৭০,২৬০ টি ইক্যুইটি শেয়ার বা ১.৩০% অংশীদারিত্ব ছিল। গতকাল অর্থাৎ বুধবার ৭৫২.৪৫ টাকায় বন্ধের সময় এই অংশীদারিত্বের মূল্য ছিল ৩,৫৯৪.৪৭ কোটি টাকা।
টাটা মোটর চলতি আর্থিক বছরের সদ্য শেষ হওয়া ত্রৈমাসিকে মন্দা অভিজ্ঞতা অর্জন করেছে। সকল ক্ষেত্রেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিলাসবহুল জাগুয়ার-ল্যান্ড রোভার ব্যবসায় তীব্র মন্দা, মার্জিনের পতন এবং চীনের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলির জন্য সতর্ক চাহিদার সম্ভাবনা ভারতীয় গাড়ি নির্মাতার তৃতীয় প্রান্তিকের কর্মক্ষমতাকে প্রভাবিত করেছে। বিদেশী ব্রোকারেজ ফার্ম জেফরিস টাটা মোটরস স্টককে ‘বাই’ রেটিং থেকে ‘আন্ডার পারফর্ম’ রেটিং দিয়েছে। কারণ টাটা গ্রুপের এই সংস্থার বাণিজ্যিক এবং যাত্রীবাহী উভয় যানবাহনের চাহিদা মন্দার সম্মুখীণ হচ্ছে। তা পরেও আর্থিক ক্ষমতা ধারাবাহিক ভাবে পুরনরূদ্ধার হওয়ার সম্বাবনা রয়েছে।
আজকের প্রাথমিক লেনদেনে শেয়ারটির দাম ৯.০৬% কমে ৬৮৪.২৫ টাকায় দাঁড়িয়েছে। যার মোট বাজার মূলধন মাত্র ২.৫ লক্ষ কোটি টাকা। তবে এই সংশোধনের ফলে ঝুনঝুনওয়ালার শেয়ারের পরিমাণ ৩,২৬৮ কোটি টাকায় নেমে এসেছে। যার ফলে বোঝা যাচ্ছে যে ৩২৫.৮ কোটি টাকার কল্পিত সম্পদ হ্রাস পেয়েছে। টাটা মোটরসের তৃতীয় প্রান্তিকের মুনাফা অনুমানের চেয়ে অনেক কম হয়েছে। কারণ বার্ষিক ভিত্তিতে মোট মুনাফা ২২% কমে ৫,৪৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে কোম্পানির পরিচালনা থেকে আয় ৩% বেড়ে ১.১৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এরপরেও বিশ্বব্যাপী ব্রোকারেজ ফার্মগুলি মধ্যে গোল্ডম্যান ম্যাক্স টাটা মোটরসের উপর তাদের নিরপেক্ষ রেটিং ৮০০ টাকা লক্ষ্য মূল্যের সাথে বজায় রেখেছে।




