buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 45

IPL থেকে শেয়ার বাজার, সর্বক্ষেত্রে ধামাকা কলকাতার! শেয়ার লিস্টিংয়ের দিন বিনিয়োগকারীদের ঝুলি ভরালো ব্রোকারেজ ফার্মটি। কি বলছে ওয়াকিবহাল মহল ?

বর্তমানে এগিয়ে আসছে IPL- এর ফাইনাল, পয়েন্টস টেবিলে প্রথম স্থান দখল করে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ভারতীয় শেয়ার বাজারে নজির গড়ল কলকাতার ব্রোকারেজ ফার্মের stock। লিস্টিংয়ের দিন অর্থাৎ আজ ২১মে মার্কেটে ধামাকাদার এন্ট্রি নিয়েছে শেয়ারটি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE- তে তালিকাভুক্ত হয়েছে ব্রোকারেজ ফার্ম ‘ভরিটাস অ্যাডভার্টাইজিং’- এর IPO। জানিয়ে রাখা ১৩ মে, ২০২৪ তারিখে কোম্পানির IPO সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছিল। যার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে ভেরিটাস অ্যাডভার্টাইজ। 

Copy of ONLY Text Ads Banner BWI News

IPO বাজারে আসার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যার দরুণ সংস্থাটির IPO সাবস্ক্রিপশন দিনে ৬২১.৬২ গুণ হয়েছে। আর রিটেল ইনভেস্টরাররা ৯৮৯.৪৪ গুণ বিড করেছে। অন্যদিকে নোন ইন্সস্টিটিউশনাল বিনিয়োগকারিরা ৬২৯.৫৬ গুণ এবং ইন্সস্টিটিউশনাল বিনিয়োগকারিরা ১০২.৪১ গুণ IPO তে বিড করেছে। কোম্পানির IPO সেই একই পারফর্ম্যান্স দেখালো লিস্টিংয়ের সময়েও। তালিকা ভুক্ত হওয়ার পর ১৪৪% রিটার্ন দিল বিনিয়োগকারীদের। ভেরিটাস অ্যডভার্টাইজের প্রতিটা শেয়ারের দাম লিস্টিংয়ের সময় ২৭৫ টাকা ছিল। যা IPO প্রাইস ব্যান্ড ১৪৪ টাকা থেকে অনেকটাই বেশি। 

শুধু তাই নয় লিস্টিংয়ের পর সংস্থার শেয়ার ৫% আপার সার্কিট স্পর্শ করেছে। দিনে সর্বোচ্চ সীমা বা ইনট্রা হাই ২৮৮.৭৫ টাকায় পৌঁছে যায় শেয়ারের দাম। যা দেখে বিনিয়োগকারী থেকে বিশেষজ্ঞ তথা ওয়াকবহাল মহল বেশ খুশি। ব্রোকারেজ ফার্মগুলির দাবি, আরও বাড়বে শেয়ারের মূল্য। আর শুধু তাই নয় শুধু শেয়ারটি খুব শীঘ্রই মাল্টি ব্যাগার হতে পারে বলেও আশাবাদী ওয়াকিবহাল মহল। 

IPO

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]

[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading