Article By – সুনন্দা সেন

আজ (১৭ অক্টোবর) দুর্বলতার দ্বারা শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে ইক্যুইটি বেঞ্চমার্ক সূচকগুলি প্রত্যাবর্তন করেছে। সকালের ট্রেডিংয়ে সেনসেক্স ২৬১.৫৮ পয়েন্ট কমে ৮৩,২০৬.০৮ পয়েন্টে এবং নিফটি৫০ ৭৬.৭ পয়েন্ট কমে ২৫,৫০৮.৬০-এ দাঁড়ায়। অবশ্য ১১টার সময় দেখা যায় যে সেনসেক্স ৫৬৫.০৫ পয়েন্ট বা ০.৬৮% বেড়ে ৮৪,০৩২.৭০ -এর পৌঁছায়। ২০২৫ সালের ৩০ জুনের পর এই প্রথম সেনসেক্স ৮৪,০০০-এ সীমা অতিক্রম করেছে। অন্যদিকে নিফটি৫০ ১৫৩.০৫ পয়েন্ট বা ০.৬০% বৃদ্ধি পেয়ে ২৫,৭৩৮.৩৫-এ উন্নীত হয়েছে। যা ১ অক্টোবর, ২০২৪ সালের পর থেকে একটি সর্বোচ্চ স্তর। স্টকের দিক থেকে শীর্ষ লাভকারীরা হলো এশিয়ান পেইন্টস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ভারতী এয়ারটেল, ম্যাক্স হেলথকেয়ার এবং হিন্দুস্তান ইউনিলিভার।
অনুমান করা হচ্ছে বিদেশী ফান্ডের ধারাবাহিক প্রবাহ, হেভি স্টকে দৃঢ় ক্রয় এবং অপরিশোধিত তেলের দাম কমানোসহ একাধিক কারণে ইক্যুইটি বেঞ্চমার্কগুলি ধনতেরাসে গ্রিণ জোনে রয়েছে। তবে জেনে নিন শুভ দিনে বিনিয়োগকারীদের ধন লাভের কারণগুলি।
- বিদেশী এবং দেশীয় তহবিল প্রবাহ: বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs) টানা দ্বিতীয় সেশনে তাদের বিনিয়োগ অব্যহত রেখে। ১৬ অক্টোবর তারা ৯৯৭.২৯ কোটি টাকার শেয়ার কিনেছে। পাশাপাশি দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (DIIs) ৪,০৭৬.২০ কোটি টাকার শেয়ার কিনেছে। যা বাজারের তরলতা এবং বিনিয়োগকারীদের মনোভাবকে শক্তিশালী করে।
- হেভিওয়েট শেয়ার ক্রয়: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এশিয়ান পেইন্টস এবং প্রধানত ব্যাংকিং শেয়ারের মতো ফ্রন্টলাইন শেয়ারের দাম বৃদ্ধি সামগ্রিক বাজারের মনোভাবকে উন্নীত করে।
- ক্রড অয়েল প্রাইস: বিশ্বব্যাপী ব্রেন্ট ক্রড অয়েল বা অপরিশোধিত তেলের দাম ০.২৫% কমে ব্যারেল প্রতি ৬০.৯৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অপরিশোধিত তেলের দাম কমলে মুদ্রাস্ফীতির চাপ কমে এবং ভারতের আমদানি বিল কমে, যা দেশীয় বাজারকে সহায়তা করে।
- রুপির মূল্যবৃদ্ধি: মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য ২১ পয়সা বেড়ে ৮৭.৭৫ টাকায় দাঁড়িয়েছে। আর শক্তিশালী রুপির কারণে আমদানি সস্তা হয় এবং প্রায়শই বিদেশী বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায়।




