buzywithinfoBuzy With Info
Everything About Business
Your paragraph text 21

ডিমার্জ হবে ITC লিমিটেড, শেয়ারও হবে পৃথক! শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে কি জানালো সংস্থা ?

ITC ( Indian Tobacco Company ) লিমিটেড এবং ITC হোটেল লিমিটেড এর ব্যবসা আগেই পৃথক করা হবে বলে জানিয়ে ছিল সংস্থা।আর কেবল ব্যবসা তো নয় শেয়ার বাজারে ITC  হোটেলের শেয়ারও পৃথক ভাবে তালিকাভুক্ত হতে চলেছে। খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদগ্রীব ছিলেন শেয়ার হোল্ডাররা আর অন্যদিকে ITC হোটেল লিমিটেডের শেয়ার নিয়ে আশাবাদী ছিলেন বিশেষজ্ঞরা।

Blue Yellow Modern Minimalist New Visa Discount Offer Ad Web Banner 1

কারণ সারা দেশের ৭০ টি জায়গায় মোট ১২০ টি হোটেল রয়েছে ITC সংস্থার। সংস্থার বিশ্বাস ভবিষ্যতে হোটেল তাদের ব্যবসা আরও উন্নত ও ভালো হবে। এছাড়া ITC গ্রুপ নতুন হোটেল ইউনিটের মূল ফোকাস ব্যবসার পাশাপাশি থাকবে মূলধনে। আমরা সকলেই জানি ITC তার লাভের একটি বিরাট অংশ সিগারেট এবং তামাক জাত দ্রব্যের ব্যবসা থেকে লাভ করে। আর সংস্থার দ্বিতীয় বৃহত্তম ব্যবসা হল হোটেল।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ জুন সংস্থার ডিমার্জেরের অনুমোদনের জন্য কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে বৈঠক করা হবে। আর ওই দিন ঠিক হবে কবে এবং কিভাবে ITC হোটেলদের শেয়ার পৃথক ভাবে তালিকাভুক্ত হবে, ITC বাজার নিযন্রক সেবি (SEBI : Securities and Exchange Board of India) র কাছে এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে, ন্যাশানাল কোম্পানি লো ট্রাইব্যুনাল(Tribunal )- এর নির্দেশে সভা আয়োজন করা হয়েছে।

Your paragraph text 13 1

 ২০২৩ সালের আগস্ট মাসে সংস্থা বোর্ড মিটিংয়ে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছিল। সেগুলি হল :- 

  • শেয়ার হোল্ডারদের ITC লিমিটেডের ১০ টি শেয়ারের বদলে ITC  হোটেলের ১ টি শেয়ার দেওয়া হবে।
  • ডিমার্জ প্রক্রিয়া শেষ হওয়ার পর স্টক এক্সচেঞ্জে ITC হোটেলের শেয়ার তালিকাভুক্ত হবে।
  • ITC হোটেল ব্যবসার ৪০% শেয়ার থাকবে মূল সংস্থা ITC লিমিটেডের কাছে।
  • হোটেল ব্যবসার ৬০% শেয়ার থাকবে শেয়ার হোল্ডারদের কাছে।
  • ITC হোটেলের শেয়ারের ফেসভ্যালু থাকবে ১ টাকা ।  

গত তিন মাসে ITC লিমিটেডের শেয়ারের দাম ৭.৫% কমেছে। অর্থাৎ বিপুল লাভ প্রদানকারী সংস্থার শেয়ার শষ তিন মাস ধরে নেগেটিভ রিটার্ন প্রদান করছে।যা স্পষ্ট করে বোঝায় যে, শেয়ার বাজারে নিশ্চয়তা নেই এবং ঝুঁকির প্রবণতা বেশি থাকে। এমন অবস্থায আপনি নিশ্চিত রিটার্ন পেতে বিনিয়োগ করতে পারেন ভারত সরকার নিয়ন্রিত স্কিমে।আর সকল [ Goverment Schemes – এর বিষয় জানতে নিচে লিংক এ ক্লিক করুণ :-

https://creator.tagmango.app/bwi-courses

Ads Banner 2 1

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading