buzywithinfoBuzy With Info
Everything About Business
lic

সরকারের মেগা OFS-এর চাপে LIC! ৬.৫% অংশীদারিত্ব বিক্রির ঘোষণায় শেয়ারবাজারে বড় প্রতিক্রিয়া

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শেয়ারবাজারে আজ বড় খবর। দেশের বৃ্হত্তম লাইফ ইনস্যুরেন্স কোম্পানি LIC (Life Insurance Corporation of India)-এর শেয়ারে তীব্র পতন দেখা গেছে। কারণ কেন্দ্রীয় সরকার অফার ফর সেল বা OFS-এর মাধ্যমে LIC-এর সর্বোচ্চ শেয়ার বিক্রির ঘোষণা করেছে। আর এই বিক্রি থেকে সরকারের প্রায় ৩১,০০০ কোটি টাকা তোলার লক্ষ্য করেছে। মূলত এই ঘোষণার পরই বাজারে বিক্রির চাপ বাড়ে এবং LIC-এর শেয়ার একসময় প্রায় ৭% থেকে ৯% পর্যন্ত নেমে যায়। সরকার এই OFS-এ ফ্লোর প্রাইস ৩৮২ কোটি টাকা প্রতি শেয়ার নির্ধারণ করেছে, যা আগের দিনের ক্লোজিং দামের তুলনায় প্রায় ১০% থেকে ‍১১% কম। 

7 3

এত বড় ডিসকাউন্টে শেয়ার অফার করায় বাজারে স্বাভাবিকভাবেই বিক্রির চাপ তৈরি হয়েছে। কারণ অনেক বিনিয়োগকারী মনে করছেন নতুন শেয়ার কম দামে পাওয়া গেলে বর্তমান বাজারদরে কেনার আগ্রহ কিছুটা কমে যেতে পারে। পাশাপাশি আরও জানা গেছে যে এই OFS দুটি ধাপে হবে। প্রথম দিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিড করতে পারবেন, আর দ্বিতীয় দিনে সুযোগ পাবেন রিটেইল বিনিয়োগকারী ও LIC-এর যোগ্য কর্মীরা। এছাড়া সম্পূর্ণ ৬.৫% শেয়ার বিক্রি হলে সরকারের মালিকানা ৯৬.৫% থেকে প্রায় ৯০%-এ নেমে আসবে।

বর্তমানে LIC-এ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে মাত্র ৩.৫% শেয়ার। কিন্তু ২০২৭ সালের মে মাসের মধ্যে এই অনুপাত কমপক্ষে ১০%-এ নিয়ে যেতে হবে। সেই নিয়ম মেনেই সরকার এই বৃহৎ ডিসইনভেস্টমেন্ট কর্মসূচি শুরু করেছে। স্বল্পমেয়াদে এই ঘোষণার ফলে LIC-এর শেয়ারে চাপ তৈরি হলেও, দীর্ঘমেয়াদে এই ঘোষণার ফলে LIC-এর শেয়ারে চাপ তৈরি হলেও, দীর্ঘমেয়াদে এর ইতিবাচক দিকও রয়েছে। আর পাবলিক শেয়ারহোল্ডিং বাড়লে শেয়ারের তারল্য (Liquidity) বৃদ্ধি পাবে, বড় দেশি-বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে পারে এবং বাজারে শেয়ারটির লেনদেন আরও সক্রিয় হবে। অন্যদিকে, এটি চলতি অর্থবছরের অন্যতম বড় উসইনভেস্টমেন্ট উদ্যোগ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading