buzywithinfoBuzy With Info
Everything About Business
gold

শেয়ার বাজারের মতো গোল্ড প্রাইসেও পতন লক্ষ্য করা যাচ্ছে! আপনার শহরে আজ সোনার দাম কত? শীর্ষ শহরগুলির দাম উল্লেখ করা হলো

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের আগে আজ অর্থাৎ ২৮ আগস্ট দেশীয় ফিউচার মার্কেটে প্রাথমিক লেনদেনের সময় হলুদ ধাতু অর্থাৎ সোনার দাম হ্রাস পেয়েছে। অন্যদিকে রূপোর দাম লেনদেনের সময় বৃদ্ধি পেয়েছে। MCX গোল্ডের দাম ০.১৪% কমে প্রতি ১০ গ্রামের দাম ১,০১,৩৯৬ টাকায় দাঁড়িয়েছে। এদিকে MCX সিলভারের দাম ০.৩% বেড়ে প্রতি কেজি ১,১৬,৪৫০ টাকা দাঁড়িয়েছে। রিটার্নের দিক থেকে সোনার দাম উল্লেখযোগ্য ভাবে ১,২০০% বৃদ্ধি পেয়েছে। কারণ তা ২০০৫ সালের ৭,৬৩৮ টাকা থেকে বেড়ে ২০২৫ সালের জুন পর্যন্ত ১,০০,০০০ টাকারও বেশি হয়েছে। ২০ বছরের মধ্যে সোনা ১৬ বছর ইতিবাচক রিটার্ন প্রদান করেছে। ইয়ার-টু-ডেট (YTD)-এ দাম ৩১% বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২৫ সালের বাজার অস্থিরতার সময় এটি একটি নির্ভরযোগ্য হেজ হিসাবে কাজ করছে।

7 3

অবশ্য ভারতের ক্ষেত্রে এর অভ্যন্তরীণ মার্কেটে সোনার দাম আগের দিনের বন্ধের পর আজ ০.০৭% বৃদ্ধি পেয়েছে। দেশের গড় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,০১,৫১০ টাকা। যেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯৩,০৫১ টাকা এবং ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭৬,১৩৩ টাকা। চলুন তবে দেখে নেওয়া যাক দেশের শীর্ষ বা মেট্রো সিটিগুলিতে আজ ২৪,২২ এবং ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কত? –


শহরের নাম
প্রতি ১০ গ্রামের দাম
১৮ ক্যারেট২২ ক্যারেট২৪ ক্যারেট
দিল্লী৭৫,৯৯৮ টাকা৯২,৮৮৬ টাকা১,০১,৩৩০ টাকা
মুম্বাই৭৬,১৩৩ টাকা৯৩,০৫১ টাকা১,০১,৫১০ টাকা
কলকাতা৭৬,০২৮ টাকা৯২,৯২৩ টাকা১,০১,৩৭০ টাকা
হায়দ্রাবাদ৭৬,২৫৩ টাকা৯৩,১৯৮ টাকা১,০১,৬৭০ টাকা
ব্যাঙ্গালোর৭৬,১৯৩ টাকা৯৩,১২৪ টাকা১,০১,৫৯০ টাকা
চেন্নাই৭৬,৩৫০ টাকা৯৩,৩১৭ টাকা১,০১,৮০০ টকা
লখনউ৭৬,১৪৮ টাকা৯৩,০৬৯ টাকা১,০১,৫৩০ টাকা
আমেদাবাদ৭৬,২৩০ টাকা৯৩,১৭০ টাকা১,০১,৬৪০ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading