Article By – সুনন্দা সেন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর সুপারিশে SBI মিউচ্যুয়াল ফান্ড হাউস এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য ভারতের প্রথম ২৫০ টাকায় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP চালু করেছে। যার নাম জননিবেশ SIP (JanNivesh SIP)। ২০ বছরে শীর্ষ ৩টি স্মল ক্যাপ মিউচ্যুয়াল ফান্ড মাসিক ২৫০ টাকা বিনিয়োগ করে মোটা অংকের রিটার্ন পেতে পারেন। বাজার নিয়ন্ত্রক সেবি এবং মিউচ্যুয়াল ফান্ড সংস্থা AMFI ২১ ফেব্রুয়ারি, ২০২৫-এ মুম্বাইতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মাইক্রো SIP লঞ্চ করেন। যার লক্ষ্য মিউচ্যুয়াল ফান্ড ইনভেস্টমেন্টকে গণতান্ত্রিক করা এবং SIP প্ল্যানের অনুপ্রবেশ বৃদ্ধি করা।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ বলেন, স্যাচেটাইজেশনের মাধ্যমে দেশের প্রতিটি কোণে কোণে বিনিয়োগের সুযোগ পাওয়া যাবে। প্রতিটি ছেলে এবং মেয়ে এই ইন্ডাস্ট্রিতে অংশগ্রহন করতে পারবে। বুচ আরও বলেন, স্মল SIP প্রকল্প বাস্তবায়নের উদ্বেগের বিষয়ে নেই, এই প্রোগ্রামটি অত্যন্ত সংবেদনশীলভাবে (sensitive) ডিজাইন করা হয়েছে। এছাড়া এগুলি লংটাইম প্রোডাক্ট হিসাবে ডিজাইন করা হচ্ছে এবং বুচ নিশ্চিত যে ইন্ডাস্ট্রিজ এটিকে এভাবেই গ্রহণ করবে। কিছুদিন আগে SBI মিউচ্যুয়াল ফান্ড ‘জননিবেশ SIP স্কিম’ চালু করেছে। যার স্মল ইনভেস্টমেন্ট প্ল্যান ২৫০ টাকা থেকে শুরু।
২২ জানুয়ারি, ২০২৫-এ সেবি একটি নথি জারি করে ডিস্ট্রিবিউটারদের কম খরচের SIP প্রচারে উৎসাহিত করার পরামর্শ দেয়। যেখানে মিউচ্যুয়াল ফান্ডে প্রথমবার বিনিয়োগকারীদের এই বিষয়ক জ্ঞান প্রদানের জন্য ৫০০ টাকার ইনসেনটিভ দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। স্মল বা মাইক্রো SIP-এর ক্ষেত্রে উচ্চ পরিচালনা ব্যয়ের কারণে অর্থনৈতিক স্থিতিশীলতাকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বুচ আরও বলেন যে প্রতিটি বিনিয়োগকারীর জন্য ২৫০ টাকার SIP বাধ্যতামূলক করার কোনও পরিকল্পনা নেই।




