buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

IT খাতে তীব্র ধ্বস! ইনফোসিস, TCS সহ বড় শেয়ার-এ ৬% পর্যন্ত পতনে বাজারে বাড়ছে উদ্বেগ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের শেয়ারবাজারে IT খাতে বিক্রির চাপ আরও তীব্র হয়েছে। শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস এবং TCS (Tata Consultancy Services)-এর শেয়ার একদিনে প্রায় ৫% থেকে ৬% পর্যন্ত হ্রাস পেয়েছে। একই সঙ্গে উইপ্রো এবং HCL Technologies-এর শেয়ারেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে IT সূচকে বড় পতন লক্ষ্য করা গেছে এবং প্রধান সূচকগুলিও চাপের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, এই বিক্রির মূল কারণ বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে অনিশ্চয়তা। সাথে আবার AI প্রযুক্তির দ্রুত অগ্রগতি বিনিয়োগকারীদের মনে নতুন উদ্বেগ তৈরি করেছে। 

July 18 New in article ads By Sir 1

বাজারে আশঙ্কা তৈরি হয়েছে যে AI নির্ভর অটোমেশন বাড়লো ঐতিহ্যবাহী আউটসোর্সিং ভিত্তিক IT পরিষেবার চাহিদা ভবিষ্যতে কমে যেতে পারে। যার ফলে দীর্ঘমেয়াদে আরও প্রবৃদ্ধি নিয়ে এখনই প্রশ্ন উঠছে। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতামত অনুযাযী, সাম্প্রতিক পতনের পেছনে প্রফিট বুকিং ও একটি বড় কারণ হতে পারে। গত কয়েক মাসে IT শেয়ারে ভালো র‍্যালি দেখা গিয়েছিল। তাই অনেক বিনিয়োগকারী লাভ তুলে নিচ্ছেন, তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, আগামী দিনে IT খাতে অস্থিরতা বজায় থাকতে পারে। 
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক শক্তিশালী অর্থনৈতিক তথ্য প্রকাশের পর সুদের হার দ্রুত কমার সম্ভাবনা কমে গেছে। উচ্চ সুদের হার প্রযুক্তি খাতের মতো গ্রোথ স্টকের উপর বাড়তি চাপ তৈরি করে। কারণ সুদের হার বেশি থাকলে ভবিষ্যতের সম্ভাব্য আয়ের বর্তমান মূল্য কমে যায়। ভারতীয় IT সংস্থাগুলির বড় অংশের আয় মার্কিন বাজার থেকে আসে, ফলে সেখানে সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলে ভারতীয় শেয়ারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading