মাত্র এক মাসে টাকা দ্বিগুণ মুকেশ আম্বানির এই কোম্পানির শেয়ারে। শেয়ার বাজারে রকেট গতিতে এগোচ্ছে এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির মালিকানাধীন Lotus Chocolate Company Ltd কোম্পানি। এই কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে মুকেশ আম্বানির। এক মাসের মধ্যেই বিনিয়োগকারীদের পকেটে হয়েছে লক্ষীলাভ।
শুক্রবার স্টক মার্কেটে ধ্বস নামলেও Lotus Chocolate Company Ltd কোম্পানির স্টকটি 5 শতাংশের উপরের সার্কিটে পৌঁচেছে। গত এক মাসে এই কোম্পানির শেয়ার শতভাগের বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। অর্থাৎ মাত্র এক মাসে টাকা হয়েছে দ্বিগুণেরও বেশি। লোটাস চকলেট কোম্পানির একটি শেয়ারের বর্তমান মূল্য 1258 টাকা।
এক মাস আগে অর্থাৎ 2 জুলাই এর দাম ছিল 575.70 টাকা। মাত্র এক মাসে বিনিয়োগকারীদের 118.53 শতাংশ রিটার্ন দিয়েছে এই কোম্পানি। অর্থাৎ দ্বিগুণেরও বেশি রিটার্ন পেলেন বিনিয়োগকারীরা। আপনি যদি এক মাস আগে 1 লাখ টাকার শেয়ার কিনে Lotus Chocolate Company Ltd কোম্পানিতে বিনিয়োগ করতেন, তাহলে আজ এই পরিমাণ বেড়ে 2.18 লাখ টাকা হয়ে যেত। অর্থাৎ আপনি 1.18 লক্ষ টাকা লাভ করতেন।
এই কোম্পানির পারফরম্যান্স বর্তমানে খুবই ভালো। এক বছরে বিনিয়োগকারীদের প্রায় 294 শতাংশ রিটার্ন দিয়েছে এই কোম্পানি। আপনি যদি এক বছর আগে এটিতে 1 লক্ষ টাকা বিনিয়োগ করতেন তবে এই পরিমাণটি বেড়ে 3.94 লক্ষ টাকা হয়ে যেত। অর্থাৎ প্রায় চার লাখ টাকা। এমন পরিস্থিতিতে, আপনি এক বছরে প্রায় 3 লক্ষ টাকা লাভ করতেন।
গত মাসে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) ফলাফল প্রকাশ করেছে কোম্পানিটি। গত বছরের একই সময়ের তুলনায় চলতি প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে 47 গুণ। কোম্পানির কর-পরবর্তী মুনাফা (PAT) দাঁড়িয়েছে 9.41 কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির মার্কেট ক্যাপ 1.54 হাজার কোটি টাকা।
Article By – আস্তিক ঘোষ






