Article By – সুনন্দা সেন

২০২৫ সালের শুরুটা IPO-এর জন্য ধীরগতি সম্পন্ন থাকার পরে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রাথমিক পাবলিক অফার (IPO) ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার সাথে বিনিয়োগকারীদের জন্য পজেটিভ ইঙ্গিত দিচ্ছে। মে মাসের তৃতীয় সপ্তাহে বেলরাইস ইন্ডাস্ট্রিজ এবং কেরা না ওয়েভসের বিডিং লক্ষ্য করা গেছে। এছাড়া মে মাসের শেষ সপ্তাহে আরও ৪টি কোম্পানির IPO বাজারে আসতে চলেছে। আর সেগুলির মধ্যে রয়েছে লিলা হোটেলস (স্কলস ব্যাঙ্গালোর লিমিটেড), প্রোস্টার্ম ইনফো সিস্টেমস এবং এজিস ভোপাক টার্মিনালস- এর IPO। তাদের মধ্যে অনেকে সেবির (SEBI’s) কাছে IPO সংক্রান্ত কাগজপত্র ২০২৩ সালে জমা করেছিল বলেও জানা যাচ্ছে।
এছাড়া ২০২৫ সালে কয়েকটি বৃহৎ এবং সুপরিচিত কোম্পানির IPO আসতে চলেছে বলে আশা করা হচ্ছে। রিলায়েন্স জিও ইনফোকম ৪০,০০০ কোটি টাকার একটি পাবলিক ইস্যু নিয়ে আসতে পারে। পাশাপাশি টাটা ক্যাপিটাল, PhonePe এবং জেপ্টোর মতো বড় ব্র্যান্ডগুলিও IPO আনবে বলে আশা করা হচ্ছে। এছাড়া HDB ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং হিরো ফিনকর্প যথাক্রমে ১২,৫০০ এবং ৩,৬৬৮ কোটি টাকার IPO আনার পরিকল্পনা করছে। অবশ্য এদের মধ্যে প্রথম LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া সেবির থেকে অনুমোদন পেয়েছে ১৫,০০০ কোটি টাকার অফার ফর সেলের জন্য। অবশ্য সময়সীমা এখনও স্পষ্ট নয়।
বাজারে বেশি IPO আসার সাথে বিনিয়োগকারীদের মনে জাগছে প্রশ্ন; এটাই কি বিনিয়োগের সঠিক সময়? ট্রেন ডিজনির প্রধান পরিচালক ত্রিভেশ ডি বলেন, নানা বিষয়ের উপর নির্ভর করছে বিনিয়োগ। কারণ চলতি বছরের এই পর্যন্ত ১২টি মেইনবোর্ড IPO-এর মধ্যে ৮টি এবং ৬৭টি SME IPO-এর মধ্যে ৩৭টি তালিকাভুক্তিতে লাভ করেছে। কিন্তু প্রতিটি IPO লাভজনক নয়। আর বিনিয়োগের আগে দীর্ঘমেয়াদের চিন্তা করা আবশ্যক। আর ওয়েলথমিলস সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের ইক্যুইটি স্ট্র্যাটেজিস্ট ক্রান্তি বাথিন বলেন যে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে। কারণ গত বছরের বেশিরভাগ IPO-এর তালিকা ভুক্তির পরে দাম কমে গেছে।




