Article By – সুনন্দা সেন

ভারত সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের আপোষমূলক মন্তব্য এবং বৃহৎ বিনিয়োগকারী ইনফোসিসের শেয়ার বাইব্যাক ঘোষণার পর তথ্য প্রযুক্তি (IT) শেয়ারের পতনের মাঝে দেশীয় শেয়ারবাজার দ্বিতীয় সপ্তাহের জন্য লাভের মুখ দেখেছে। ১২ সেপ্টেম্বর বা শুক্রবার NSE নিফটি ০.৪% বা ১০৮.৫০ পয়েন্ট বেড়ে ২৫,১১৪ -এ লেনদেন শেষ করেছে। অন্যদিকে BSE সেনসেক্স ০.৪% বা ৩৫৫.৯৭ পয়েন্ট বেড়ে ৮১,৯০৪.৭০ এ স্থির হয়েছে। আর গোটা সপ্তাহে উভয় সূচকই ১.৫% বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিশ্লেষকরা বলছেন, টানা দ্বিতীয় দিনের জন্য নিফটির ২৫,০০০-এর উপরে বন্ধ হওয়া বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
গ্লোব ক্যাপিটালের গবেষণা প্রধান গৌরব শর্মা বলেন, ২৫,০০০-এর কাছাকাছি স্তরগুলি মূল সমর্থন স্তর হিসেবে পরিচিত। এছাড়া যদি নিফটি চলতি সপ্তাহে ২৫,০০০ স্তরের উপরে থাকে, তাহলে আগামী সপ্তাহে সূচকটি ২৫,৪০০ স্তরের দিকে চলে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে শুক্রবার নিফটি মিডক্যাপ ১৫০ এবং স্মলক্যাপ ২৫০ সূচক প্রায় ০.৩% হ্রাস পেয়েছে। BSE-তে লেনদেন হওয়া ৪,২৮৯টি শেয়ারের মধ্যে ১,৯৭৪টি বৃদ্ধি পেয়েছে, যেখানে ২,১৭০টি হ্রাস পেয়েছে। মিড-ক্যাপ এবং স্মলক্যাপ সূচক যথাক্রমে ১.৮% এবং ১.৪% বৃদ্ধি পেয়েছে। এছাড়া শুক্রবার বাজারের ভয়ের পরিমাপক ভলাটিলিটি ইন্ডেক্স (VIX) ২.৩% কমে ১০.১২ এ নেমে এসেছে, কারণ ব্যবসায়ীরা নিকট ভবিষ্যতে কম ঝুঁকির প্রত্যাশা করছেন।
Nifty সূচক ২৫,০০০- এর উপরে বন্ধ হলেও বেশকিছু সেক্টরের সূচক বৃদ্ধি পাওয়ার সাথে কিছু কিছু সেক্টর সূচক হ্রাস পেয়েছে। চলুন তবে তালিকায় নজর রাখা যাক:
| সূচকের নাম | বৃদ্ধির হার | সূচকের নাম | পতনের হার |
| নিফটি ইন্ডিয়া ডিফেন্স | ৭% | নিফটি ইন্ডিয়া ইন্টারনেট | ১.৩৬% |
| নিফটি IT | ৪.২৬% | নিফটি কনজিউমার ডিউরেবেলস | ১.০২% |
| নিফটি PSU ব্যাংক | ২.৯৪% | নিফটি মিডিয়া | ০.০৪% |
| নিফটি মেটাল | ২.০৯% | নিফটি FMCG | ০.৪৭% |
| নিফটি অটো | ২.০৭% | নিফটি ট্যুরিজম | ০.৪৯% |




