buzywithinfoBuzy With Info
Everything About Business
Small Cap

ক্রমাগত পতনের পর আজ নিফটি স্মল ক্যাপ 13% বৃদ্ধি পেয়েছে— সূচকটি কি কারেকশন জোন থেকে বেরোতে পারল? জানুন বিশদে

লাগাতার টানা পাঁচটি ট্রেডিং সেশনে লাভের মুখ দেখছে ইক্যুইটি বেঞ্চমার্ক সূচকগুলি। যদি ভারতীয় বাজারের প্রধান দুই সূচকের কথা ধরা যায় তাহলে দেখা যাবে NSE Nifty 50 index এবং BSE Sensex গত পাঁচটি সেশনের প্রতিদিন গড়ে 4% করে বেড়েছে এবং আজ অর্থাৎ শুক্রবারের ইন্ট্রা-ডে ট্রেডে সূচক দুটি যথাক্রমে ২৩,২৫০ এবং ৭৬,৫৫০ লেভেলে পৌঁছেছে।

6 2

এই ইতিবাচক ফলাফলের সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে তিনটি বিষয়কে –

  1. FII অর্থাৎ Foreign Institutional Investor-দের বিক্রির প্রবণতা কমেছে কারণ US-এর ডলার সূচক উচ্চ স্তর থেকে নিম্নমুখী হয়েছে।
  1. ২০২৫-এ প্রত্যাশা রয়েছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক (Federal Reserve) সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমাতে পারে।
  1. এছাড়া DII অর্থাৎ Domestic Institutional Investor-রা ক্রমাগত ক্রয়ের মাধ্যমে বাজারকে বলিষ্ঠ রাখার চেষ্টা করছে।

FII-এর মাধ্যমে অর্থের যে পরিমাণ নির্গমন হচ্ছিল তার পরিমাণ কমেছে। অর্থাৎ FII দ্বারা জানুয়ারিতে গড় নেট সেল ছিল ৮৭,৩৭৫ কোটি টাকার শেয়ার, তা ফেব্রুয়ারিতে দাঁড়ায় ৫৯,০০০ কোটি টাকায় এবং মার্চে সেই বিক্রির পরিমাণ কমে হয়েছে ২২,১১৪ কোটি টাকার শেয়ার। একইভাবে Domestic Institutional Investor-রা ক্রয় বাড়িয়েছে, মার্চ মাসে নেট ক্রয় হয়েছে ৩৩,৪৮৫ কোটির টাকার শেয়ার।

NSE Nifty 50 নিজের সাম্প্রতিক নিম্ন স্তর থেকে 6% বেড়ে ২১,৯৬৫-তে পৌঁছেছে। তুলনামূলকভাবে Nifty Smallcap 250 index-টি মার্চের ৩ তারিখে ছিল ১৩৪২৮ পয়েন্টে, যা আজ সেখান থেকে 12.7% বেড়ে ১৫১৩৫ পয়েন্টে পৌঁছেছে। অনেক আর্থিক বিশেষজ্ঞ মনে করেন স্মল ক্যাপের এই উত্থান সম্ভব হয়েছে bottom-fishing এবং ইনডেক্সটির ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অর্থাৎ resilience-এর কারণে। Bottom-fishing হল কোনো স্টকের দাম পড়তে থাকলে, সেই কম দামেই স্টকটি কেনা, এই আশায় যে আগামীতে স্টকটি বাড়বে। ফলত এই দুই কারণে সূচকটি লাভ করেছে বলে মত অভিজ্ঞদের। বিশেষজ্ঞরা মনে করেন যতক্ষণ Nifty ২৩০০০ স্তরের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত স্বল্পমেয়াদি বাজারের পতন (pullback) অব্যাহত থাকার সম্ভাবনা আছে।

সাধারণত কোনো সূচক যদি 10% বা তার বেশি পড়ে যায়, তাকে আমরা correction বলতে পারি। তাহলে একদম নীচের স্তর থেকে যদি 10%-এর বেশি বৃদ্ধি পায় (Smallcap index বৃদ্ধি পেয়েছে 12.7%) সেটিকে কি বলা যায় correction zone থেকে বেরিয়ে এসেছে?

Religare Broking-এর সিনিয়ের ভাইস প্রেসিডেন্ট, অজিত মিশ্র এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তিনি জানিয়েছেন, স্মল ক্যাপ ইনডেক্স নিজের সর্বকালের শীর্ষ স্থান থেকে 20% বেশি পড়েছিল এবং bear market-এ প্রবেশ করেছিল। এখন যেহেতু ইনডেক্সটি পুনরায় নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে এবং স্বল্পমেয়াদি moving average-এ পৌঁছেছে তাই সেটি সত্যিই একটি ভালো লক্ষণ। তবে ইনডেক্সটি এখনও নিজের দীর্ঘমেয়াদি গড় অর্থাৎ ১৭০০০-১৭২০০ থেকে অনেকটাই দূরে রয়েছে। তার মানে যতক্ষণ না সূচকটি দীর্ঘমেয়াদি গড় স্তর অতিক্রম করে, ততক্ষণ বলা যাবে না স্মলক্যাপ সূচক পুরোপুরি কারেকশন জোন থেকে বেরিয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading