Article By – সুনন্দা সেন

বৃহস্পতিবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, ২০২৫-এ একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ডিপোজিটরি ফার্ম NSDL আগামি মাসের মধ্যে তাদের বহুল প্রতীক্ষিত ৩,০০০ কোটি টাকার প্রাথমিক পাবলিক অফার (IPO) চালু করার লক্ষ্য নিয়েছে। বাজার অবকাঠামো প্রতিষ্ঠান (মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন) বা MII হিসেবে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL)-এর ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস ছাড়াও অন্যান্য অনুমোদনের প্রয়োজন রয়েছে। তাই সঠিক সময়সীমা আসন্ন সময়ে জানা যাবে। তবে কর্মকর্তা বলেছেন, আগামী মাসে NSDL-এর IPO শেষে দিকের তারিখে আসতে চলেছে।
DRHP-এর জন্য ১২ মাসের সময়সীমা সেপ্টেম্বর, ২০২৫-এ শেষ হচ্ছে। কিন্তু SEBI কর্তৃক প্রদত্ত MII অনুমোদনের কারণেই ভারতের ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্টগুলির একটি বড় অংশ পরিচালনাকারী ডিপোজিটরি শেয়ার বিক্রয় প্রক্রিয়া ত্বরান্বিত করছে। বাজারের অস্থির পরিস্থিতির বিলম্ব হচ্ছে কিনা জানতে চাইলে কর্মকর্তা বলেন, এই পরিস্থিতিতেও বাজারে কিছু অফার আসছে। শেয়ার বিক্রিতে বিলম্বের কারণ সম্পর্কে এক প্রশ্নে জবাবে কর্মকর্তা বিনিয়োগকারীদের ক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জগুলি আসছে সেই দিকে ইঙ্গিত করে বলেন, যে পরিমাণ কাজ করতে হবে তা অনেক বড়।
গত বছরের সেপ্টেম্বরে NSDL, IPO-এর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর কাছ থেকে অনুমোদন পেয়েছিল। প্রতিবেদন অনুসারে, NSE, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং HDFC ব্যাংক এই ইস্যুতে ৫.৭২ কোটি ইক্যুইটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে। যা একটি অফার ফর সেল বা OFS-এর প্রস্তাব হবে। সেবির অনুমতি পাওয়ার পর এবং বিনিয়োগকারীদের অপেক্ষার কথা মাথায় রেখে ডিপোজিটরি ফার্মটি সময়ের বিপরীতে দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা করছে এবং চেষ্টা করছে আগে IPO চালু করার।




