Article By – সুনন্দা সেন

চলতি বছরের শেয়ার মার্কেটের বিনিয়োগকারীদের মধ্যে স্টক এক্সচেঞ্জগুলির ছুটি নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। অনেকেই চিন্তায় রয়েছে দীপাবলির দিন NSE, BSE খোলা থাকবে কিনা! আসলে চলতি বছরে দীপাবলি দু-দিন ধরে পালন হবে। তাই সেই নিয়ে এই উদ্বেগ। ছক পঞ্চং অনুসারে, দীপাবলির অমাবস্যার তিথিতে লক্ষী পূজার জন্য শুভ সময় ৩১ অক্টোবর বিকেল ৩:৫২ মিনিট থেকে শুরু এবং ১ নভেম্বরের সন্ধ্যা ৬:১৬ মিনিটে শেষ হবে। আর লক্ষী পূজোর সময় ১ নভেম্বরের বিকেল ৫:৩৬ মিনিট থেকে ৬:১৬ মিনিটের মধ্যে পড়েছে।
বিনিয়োগকারীরা দীপাবলির মতো শুভ সময় স্টক মার্কেট ধন বৃদ্ধির আশায় বিনিয়োগ করে থাকেন। এমন অবস্থায় প্রাথমিক ভাবে জানা যাচ্ছে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE এবং বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE ৩১ অক্টোবর, ২০২৪- এ খোলা থাকবে। তবে ১ নভেম্বর, ২০২৪ দীপাবলির জন্য ছুটি পালন করবে। অবশ্য একটি বিজ্ঞপ্তিতে NSE নিশ্চিত করেছে যে মুহুরত ট্রেডিং সেশন শুক্রবার অর্থাৎ ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই আনুষ্ঠানিক ট্রেডিং সেশনটি দীর্ঘ সময ধরে দালাল স্ট্রিটে দীপাবলি উদযাপনের একটি বৈশিষ্ট্য।
মুহুরত ট্রেডিং সাধারণত সন্ধ্যায় সীমিত সময়ের মধ্যে চলে। এই বছরের মুহুরত ট্রেডিং সেশনের সঠিক সময়গুলি হল:-
| মুহুরত ট্রেডিং | শুরুর সময় | শেষের সময় |
| প্রি ওপেন | ১৭:৪৫ | ১৮:০০ |
| নর্মাল মার্কেট | ১৮:০০ | ১৯:০০ |
| ব্লক ডিল সেশন | ১৭:৩০ | ১৭:৪৫ |
| স্পেশাল প্রি-ওপেন সেশন (IPO এবং রি-লিস্টেড সিকিউরিটি) | ১৭:৪৫ | ১৮:৩০ |
| স্পেশাল প্রি-ওপেন সেশন স্টকের জন্য, সাধারণ বাজার খোলার সময় | ১৮:৪৫ | ১(:০০ |
| কল অকশান লিক্যুইড সেশন | ১৮:০৫ | ১৮:৫০ |
| ক্লোসিং বেল | ১৯:১০ | ১৯:২০ |




