সোমবার অর্থাৎ আজ থেকে NSE (National Stock Exchange of India) নিজেদের তালিকাভুক্ত নয় এমন শেয়ারগুলির সেটেলমেন্ট করবে ইলেকট্রনিকভাবে। ম্যানুয়াল পদ্ধতির বদলে এই কাজে সহায়তা করবে CDSL (Central Depository Services Ltd.), এমনটাই জানিয়েছে NSE।
নিয়ন্ত্রণ ব্যবস্থায় এই পরিবর্তন হলেও, NSE নিশ্চিত করেছে এই শেয়ারগুলি unlisted-ই থাকবে অর্থাৎ শেয়ারগুলি কোনো স্টক এক্সচেঞ্জে publicly trade হবে না। যদিও এই পদক্ষেপ নিশ্চিত করবে যে off-market যে লেনদেনগুলি হবে সেগুলি যেন SEBI-র Securities Contracts Regulations, 2018 মেনে চলে।
Unlisted share কী?
Unlisted share হল কোনো কোম্পানির প্রাইভেট শেয়ার যেগুলি কোনো public stock exchange-এ লিস্টেড থাকে না এবং এক্সচেঞ্জে এদের কোনো মার্কেট প্রাইস থাকে না। সাধারণত কোনো সংস্থা যদি একদম প্রাথমিক স্তরে থেকে থাকে বা কোনো startup কোম্পানি বা NSE-র কোনো বড় কোম্পানি যেগুলি তালিকাভুক্ত নয় এবং সেই কোম্পানিগুলি যাদের শেয়ার delisted, সেগুলিকে unlisted share বলে।
Electronic transfer-এর সুবিধা কী?
ট্রেডের সেটেলমেন্ট কয়েক মাস থেকে কমিয়ে কয়েকদিন করার জন্য অর্থাৎ সেটেলমেন্ট টাইম কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই ধরনের unlisted share-এর সেটেলমেন্টের জন্য প্রয়োজন ছিল NSE এবং SEBI উভয়েষর অনুমোদন। ফলে সেটেলমেন্ট হতে হতে ৪-৫ মাস সময় লেগে যেত।
বর্তমানে পরিবর্তিত পদ্ধতির কারণে গ্রে মার্কেটে ট্রেডিং প্রক্রিয়া দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে, কারণ গ্রে মার্কেটে NSE-র unlisted share-এর চাহিদা অধিক থাকে। ফলে এই পরিবর্তনের ফলে ট্রেডিং প্রক্রিয়া আরও দ্রুত হবে।
কীভাবে শেয়ারহোল্ডাররা NSE শেয়ার ট্রান্সফার করবেন?
বর্তমানে শেয়ারহোল্ডাররা CDSL-এর মাধ্যমে DIS অর্থাৎ delivery instruction slip ব্যবহার করে unlisted share ট্রান্সফার করতে পারবেন। মার্চের ২৪ তারিখ অর্থাৎ আজ থেকে NSE-র International Securities Identification Number (ISIN) সক্রিয় হওয়ার পর থেকে ইলেকট্রনিক উপায়ে ট্রান্সফার সম্ভব হবে। যার ফলে ম্যানুয়ালি ট্রান্সফারের আবেদন জমা করার প্রয়োজন পড়বে না। NSE জানিয়েছে, আগে যেমন stage I ও Stage II— এই দুটি ভাগে ট্রান্সফারের আবেদন জমা করতে হত, সেটি আর করার দরকার নেই।




