buzywithinfoBuzy With Info
Everything About Business
nse

NSE-তে কমছে বিদেশী পোর্টফোলিওর সংখ্যা; অন্যদিকে দেশীয় মিউচ্যুয়াল ফান্ডগুলির বিষয় কী জানা যাচ্ছে? জেনে নিন আপনিও

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নেট বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ (FPI)-এর অব্যাহত বহির্গমনের মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলিতে বিদেশী পোর্টফোলিওর মালিকানা ১৫ বছরের সর্বনিম্ন ১৬.৯%-এ নেমে এসেছে। ইতিমধ্যে পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে রিটেইল (খুচরা) বিনিয়োগকারীদের অবিরাম অংশগ্রহণের কারণে দেশীয় মিউচ্যুয়াল ফান্ডের মালিকানা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১০.৯%-এর নতুন উচ্চতায় পৌঁছেছে। এছাড়া আরও জানা যাচ্ছে যে দুই প্রান্তিকের সামান্য বৃদ্ধি ছাড়া ২০২৩ সালের মার্চ মাস থেকে NSE-তালিকাভুক্ত কোম্পানিগুলি FPI-দের মালিকানা ক্রমাগত হ্রাস পাচ্ছে। যা বিদেশী মূলধন প্রবাহের অস্তিরতার প্রতিফলন (Mirraring Volatility) ঘটাচ্ছে।

5 2

ইন্ডিয়া ওনারশিপ ট্র্যাকার রিপোর্টের সেপ্টেম্বর এডিশোনে NSE বলেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে বিক্রয় প্রবণতা অব্যাহত থাকার কারণে NSE তালিকাভুক্ত কোম্পানিগুলিতে FPI-এর শেয়ার ৬৩ বেসিস পয়েন্ট কমে ১৬.৯%-এ দাঁড়িয়েছে। আর এই অংশীদারিত্ব ১৫ বছরের সর্বনিম্নে নেমে আসার কারণ হল, সেপ্টেম্বর ত্রৈমাসিকে FPI ৮.৭ বিলিয়ন মার্কিন ডলারের বহির্গমন বা আউটফ্লো। অবশ্য FPI-গুলি আর্থিক ক্ষেত্রে তাদের শক্তিশালী ওভারওয়েট অবস্থান বজায় রেখেছে। সাথে কমিউনিকেশন সার্ভিসেসের ক্ষেত্রে ক্রমবর্ধমান ভাবে বিদেশী পোর্টফোলিওর বিনিয়োগ ইতিবাচক হয়ে উঠছে। অন্যদিকে কমোডিটি লিঙ্কড সেক্টর এবং ভোগ্যপণ্য প্রোডাক্টের বিষয় তারা সতর্ক রয়েছেন। NSE ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রেও নেতিবাচক প্রবণতা ধরে রেখেছেন। 

দেশীয় মিউচ্যুয়াল ফান্ডগুলি চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ১.৬৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। যা টানা ১৮তম ত্রৈমাসিকের ইতিবাচক প্রবাহ। NSE তালিকাভুক্ত কোম্পানিগুলিতে তারপর অংশীদারিত্ব ১০.৯%-এ উন্নীত হয়েছে। এছাড়া এই বৃদ্ধির ফলে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা NSE তালিকাভুক্ত সংস্থাগুলিতে ১৮.৭% মালিকানা অর্জন করেছেন। NSE জানিয়েছে, দেশীয় মিউচ্যুয়াল ফান্ডগুলির মধ্যে সক্রিয় ফান্ডগুলি তাদের শেয়ার ত্রৈমাসিক ভিত্তিতে ৩১ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯%-এ উন্নীত করেছে। যেখানে প্যাসিভ ফান্ডগুলি ২%-এ স্থিতিশীল রয়েছে। NSE আরও জানিয়েছে, গত নয়টি প্রান্তিকে NSE-তালিকাভুক্ত কোম্পানিগুলিতে ব্যক্তিগত বিনিয়োগকারীদের শেয়ার মালিকানা ৯.৫% থেকে ৯.৮%-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তার চলতি অর্থবছর দ্বিতীয় প্রান্তিকে ৯.৬%-এর শেষ হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading