buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

আবারও এক কোম্পানি IPO লঞ্চের জন্য SEBI-র কাছে নথিপত্র জমা করলো! বিনিয়োগকারীরা এই ড্রাফ্ট থেকে কী কী জানতে পারবেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

এবার ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহি বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এল রিগ্রিণ – এক্সেল। কোম্পানিটি ইথানল, ডিস্টলারি, বায়োফুয়েল, CBG, সুগার অ্যান্ড কোজেনারেশন ZLD সিস্টেম এবং পুনর্নবীকরণযোগ্য শিল্পে বিশেষজ্ঞ। এছাড়া জেনে রাখা ভালো যে কোম্পানি ডেলিভারি প্রসেস উন্নত করতে পুনে এবং গাজিয়াবাদে উৎপাদন সুবিধা চালু করেছে। এবার রিগ্রিণ – এক্সেল তার ব্যবসায়িক বিকাশ এবং বিস্তারের জন্য প্রাথমিক পাবলিক অফার আনার পরিকল্পনা করেছে। 

7 2

কোম্পানিটি IPO- এর জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কাছে খোড়সা রেড হেয়ারিং প্রসপেক্টার ড্রাফট জমা করেছে। বিনিয়োগ করার আগে জমা করা ড্রাফ্টে রিগ্রিণ – এক্সেল কী কী উল্লেখ করেছে তা বিনিয়োগকারীদের জেনে নেওয়া আবশ্যক। চলুন তবে দেখে নেওয়া যাক:-

  1. রিগ্রিণ – এক্সেল IPO- এর মাধ্যমে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করে চায়।
  1. IPO তে ফ্রেশ ইস্যুর সাথে ১.১৪ কোটি ইক্যুটি শেয়ার থাকবে অফার ফর সেল বা OFS। 
  1. সঞ্জয় শ্রীনিবাসরাও দেশাই, তুষার ভেদুপাতি, আলিমুদ্দিন আমিনুদ্দিন সাইয়্যেদ, কিরণ সুধাকর গাভালি, রোকেশ লুইস মাসকারেনহাস এবং সাগর সতীশ রাউত সহ কিছু শেয়ারহোল্ডাররা OFS- এর মাধ্যমে শেয়ার বিক্রি করবে। 
  1. IIFL সিকিউরিটিজ এবং ICICI সিকিউরিটিজ ইস্যুতে বুক রানিং লিড ম্যানেজার হিসাবে কাজ করছে। 
  1. লিঙ্ক ইনটাইম ইস্যুটির অফিসিয়াল রেজিস্টার। 
  1. খসড়ায় কোম্পানি NSE এবং BSE উভয় এক্সচেঞ্জ শেয়ার তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে। 
  1. প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে সংগৃহীত তহবিল কোম্পানির মূলধন ব্যয়ের প্রয়োজনীয়তা, প্রাক-পেমেন্ট, নির্দিষ্ট ঋণের অর্থায়ন এবং মার্জিন মানির প্রয়োজনীয়তা পূরণে ব্যবহার করা হবে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading