buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতীয় শেয়ার বাজার খুব বেশি প্রভাবিত না হলেও, ২% হ্রাস পেয়েছে পাকিস্তানের শেয়ার বাজার! এর পেছনের কারণ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২২ এপ্রিল কাশ্মীরে আবারও সন্ত্রাস হামলার পর ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা দেখতে পাওয়া গেলেও খুব একটা প্রভাবিত হয়নি। আজ সকাল ১১:৩৭ মিনিটে BSE সেনসেক্স ২৩৩ পয়েন্ট বা ০.২৯% কমে ৭৯,৮৮৪-এ দাঁড়িয়েছে। যেখানে নিফটি ৬৯ পয়েন্ট বা ০.২৮% কমে ২৪,২৫৯-এ দাঁড়িয়েছে। এদিকে পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের উপর কঠোর কূটনৈতিক ব্যবস্থা আরোপ করার পর বৃহস্পতিবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (PSX)- এ তীব্র পতন ঘটেছে। 

11

ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রতি বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার কারণে, লেনদেনের প্রথম পাঁচ মিনিটের মধ্যেই বেঞ্চমার্ক KSE-100 সূচক ২.১২% বা ২,৪৮৫.৮৫ পয়েন্ট কমে ১১৪,৭৪০.২৯- এ দাঁড়িয়েছে। আর এটি ঘটেছে ভারতের বিদেশ মন্ত্রক সিন্ধু জল চুক্তি স্থগিত করা এবং ওয়াঘা-আটারি সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়ার মতো বেশ কয়েকটি সিদ্ধান্ত ঘোষণা করার পর। পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক কাঠামোর অধীনে ভিসা ছাড়ও বাতিল করা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানের GDP প্রবৃদ্ধির পূর্বাভাস ২.৬% এ কমিয়ে আনে । এই পদক্ষেপের পর ২৩ এপ্রিলেই PSX ইতিমধ্যেই তীব্রভাবে হ্রাস পাওয়ার একদিন পর এটি এসেছে। এছাড়া চাপ আরও বাড়িয়ে ফিচ রেটিংগুলি পাকিস্তান রুপির দুর্বলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং কাশ্মীরে নিরাপত্তা অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যা বিনিয়োগকারীদের মনোভাবের উপর প্রভাব ফেলেছে। এদিকে গতকাল এবং আজকেও ভারতীয় বাজারগুলি মূলত অপ্রভাবিত ছিল। যদিও বিনিয়োগকারীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading