buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

২০০০ কোটি টাকার UPI ইনসেনটিভের ঘোষণায় চাঙ্গা Paytm ও মোবিকুইকের শেয়ার; কোন সংস্থার কত শতাংশ পেলো বৃদ্ধি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইউনিয়ন বাজেটে UPI ও Rupay লেনদেনের জন্য ২,০০০ কোটি টাকার ইনসেনটিভ ঘোষণার পর আজ শেয়ার বাজারে ডিজিটাল পেমেন্ট সংস্থাগুলির শেয়ারে জোরালো উত্থান লক্ষ্য করা গেছে। বিশেষ করে (Paytm) পেটিএম এবং মোবিকুইকের মতো দুটি ফিনটেক সংস্থার শেয়ারে বিশাল উত্থান, যা বিনিয়োগকারীদের এই খাতের শেয়ারের প্রতি তাদের আগ্রহকেও তুলে ধরে। প্রাথমিক বাজার লেনদেনেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় Paytm-এর শেয়ার প্রাইস। যা দেখে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা বাজেটে সরকারের এই ঘোষণাকে ডিজিটাল পেমেন্ট সেক্টরের জন্য বড় স্বস্তি হিসেবে দেখছেন। 

11

দীর্ঘসময় ধরে UPI লেনদেনে শূণ্য বা কম MDR-এর কারণে সংস্থাগুলির আয়ের উপর চাপ লক্ষ্য করা যায়। যা ইনসেনটিভের জন্য অনেকটাই কমতে পারে। অন্যদিকে মোবিকুইক (Mobikwik)-এর শেয়ারেও শক্তিশালী বৃদ্ধি লক্ষ্য করা গেছে। দিনের প্রাথমিক লেনদেনে মোবিকুইক প্রায় ৪% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। তবে দিনের সর্বোচ্চ লেনদেন এবং গতকালের উত্থানের পর বেলার দিকে ডিজিটাল পেমেন্ট সংস্থার শেয়ার কিছুটা হ্রাসও পেয়েছে। যেখানে পেটিএমের শেয়ার এখনও গ্রীণ জোনে রয়েছে। অবশ্য এটি পতনের মধ্যে পড়ে না। বিনিয়োগকারীদের ধারণা, সরকারের এই আর্থিক সহায়তা ডিজিটাল পেমেন্ট সংস্থাগুলির ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে এবং লেনদেনের পরিমাণ আরও বৃদ্ধি করতেও সাহায্য করবে। 

বাজার বিশ্লেষকদের মতে, UPI ইনসেনটিভের অর্থ সরাসরি পেমেন্ট ইকোসিস্টেমে গতি আনবে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় হবে। এর ফলে পেটিএম ও মোবিকুইকের মতো সংস্থাগুলির ব্যবহারকারী সংখ্যা এবং লেনদেনের ভলিউম বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, শুধুমাত্র ইনসেনটিভের উপর ভর করে দীর্ঘমেয়াদি লাভজনকতা নির্ভর করবে না। ফিনটেক সংস্থাগুলিকে তাদের ব্যবসায়িক মডেল আরও মজবুত করতে হবে এবং বিকল্প আয়ের উৎস তৈরি করাও জরুরি। তবুও, স্বল্পমেয়াদে এই বাজেট ঘোষণা শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading