buzywithinfoBuzy With Info
Everything About Business
PhonePe

ভারতের ডিজিটাল পেমেন্ট মার্কেটে বড় পদক্ষেপ; ওয়ালমার্ট সমর্থিত পেমেন্ট জায়ান্ট ফোনপে IPO জন্য পেল সেবির অনুমোদন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক ক্ষেত্রে বড় খবর। ওয়ালমার্ট সমর্থিত পেমেন্ট সংস্থা ফোনপে তাদের IPO আনার জন্য বাজার নিয়ন্ত্রক সেবির অনুমোদন পেয়েছে বলে সূত্রের খবর। এই অনুমোদনের মাধ্যমে ভারতের অন্যতম বৃহৎ ফিনটেক সংস্থার শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পথ অনেকটাই প্রসস্ত করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, সেবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর ফোনপে (PhonePe) খুব শীঘ্রই তাদের প্রথম প্রাথমিক পাবলিক অফার আনার সংক্রান্ত চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করতে পারে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই IPO ভারতের ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।

10

বর্তমানে ফোনপে ভারতের অন্যতম শীর্ষ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। UPI লেনদেনে সংস্থাটির বাজারে শক্ত অবস্থানে রয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা, বিপুল লেনদেনের পরিমাণ এবং ক্রমবর্ধমান পরিষেবা পরিসরের জোরেই ফোনপে বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষনীয় বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, IPO-এর মাধ্যমে ফোনপে নতুন মূলধন সংগ্রহ করে প্রযুক্তি উন্নয়ন, নতুন পরিষেবা চালু এবং আন্তর্জাতিক সম্প্রসারণে জোর দিতে পারে। একই সঙ্গে এটি ভারতের স্টার্টআপ ও ফিনটেক সংস্থাগুলির জন্য শেয়ার বাজারে প্রবেশের একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। 

ফোনপের মূল সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে ওয়ালমার্টের সমর্থন থাকায় এই প্রাথমিক পাবলিক অফারকে ঘিরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহও বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া সাম্প্রতিক সময়ে ভারতের IPO বাজারে কিছুটা সতর্কতা থাকলেও, একটি শক্তিশালী ও পরিচিত ব্র্যান্ড হিসেবে ফোনপে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, IPO- এর সাফল্য অনেকটাই নির্ভর করবে কোম্পানির মূল্যায়ন, আর্থিক পারফরম্যান্স এবং বাজার পরিস্থিতির ওপর। ডিজিটাল পেমেন্ট খাতে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে, ফলে দীর্ঘমেয়াদি লাভজনকতার দিকেও বিনিয়োগকারীরা বিশেষ নজর রাখবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading