buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

কোয়ালিটি পাওয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৮৬ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে; এবার আমার এবং আপনাদের জন্য IPO সাবস্ক্রিপশন রয়েছে খোলা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০০১ সালে প্রতিষ্ঠিত, এনার্জি ট্রান্সমিশন ইক্যুইটমেন্ট ও প্রযুক্তি কোম্পানি কোয়ালিটি পাওয়ার জানিয়েছে যে তারা অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৮৬ কোটি টাকারও বেশি ফান্ড বা তহবিল সংগ্রহ করেছে। BSE-এর ওয়েবসাইটে আপলোড করা একটি সার্কুলার অনুসারে, অ্যাঙ্করাউন্ডে যাদের শেয়ার বরাদ্দ করা হয়েছিল তাদের মধ্যে রয়েছে LIC মিউচ্যুয়াল ফান্ড (MF), ব্যাংক অফ ইন্ডিয়া MF, মেব্যাংক সিকিউরিটিজ, বেঙ্গল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, ভারত ভাইউ ফান্ড, SBI জেনারেল ইন্স্যুরেন্স, ইন্ডিয়া ইনফ্লেশন অপারচুনিটি ফান্ড, আবানস ফাইন্যান্স এবং কোটাক আইকনিক ফান্ড। 

July 18 New in article ads By Sir

সার্কুলার অনুসারে, কোয়ালিটি পাওয়ার ২১টি সত্তাকে (entitis) ৪২৫ টাকা প্রতি ইক্যুইটি শেয়ারে ৯০.৯২ লক্ষ শেয়ার বরাদ্দ করেছে। যার ফলে লেনদেনের আকার ৩৮৬.৪১ কোটি টাকায় পৌঁছেছে। কোয়ালিটি পাওয়ারের ৮৫৯ কোটি টাকার প্রাথমিক পাবলিক অফার বা IPO ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ অর্থাৎ আজ (শুক্রবার) সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছে এবং ১৮ ফেব্রুয়ারি তা বন্ধ হবে। শেয়ার প্রতি মূল্য ৪০১ টাকা থেকে ৪২৫ টাকার মধ্যে থাকবে বলে নির্ধারণ করা হয়েছে। মূল্যসীমার উপরের প্রান্তে কোম্পানির মূল্যায়ন প্রায় ৩,৩০০ কোটি টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত IPO-তে নতুন ইক্যুইটি শেয়ার এবং অফার ফর সেল বা OFS থাকবে। মোট ইস্যুর আকার ৮৪৯ কোটি টাকা হবে বলে জানা যাচ্ছে।
প্রস্তাবিত IPO-তে ২২৫ কোটি টাকা পর্যন্ত মূল্যের নতুন ইক্যুইটি শেয়ার ইস্যু করা থাকবে এবং মূল্যসীমার উপরের প্রান্তে ৬৩৪ কোটি টাকার মূল্যে ১.৫ কোটি শেয়ারের অফার ফর সেল থাকবে। OFS-এর অংশ হিসাবে প্রোমোটার চিত্রা পান্ডিয়ান কোম্পানির শেয়ার বিক্রি করবেন। মহারাষ্ট্র ভিত্তিক কোয়ালিটি পাওয়ারের পান্ডিয়ান পরিবারের ১০০% অংশীদারিত্ব রয়েছে। নতুন ইস্যু থেকে প্রাপ্ত অর্থ মেহরু ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অধিগ্রহণ, প্ল্যান্ট এবং যন্ত্রপাতি ক্রয়ের জন্য ও প্রয়োজনীয় তহবিল সরবরাহের জন্য ব্যবহার করা হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading