Article By – সুনন্দা সেন

রেমন্ড গ্রুপের ডিমার্চ বা ব্যবসা বিভাজনের খবর অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। যা প্রকাশ্যে আসার পর থেকে শেয়ার বাজারে চাঞ্চল্যতা সৃষ্টি করে। রেমন্ড লিমিটেড ডিমার্জড হয়ে পৃথক হয়েছে রিটেল এবং লাইফ স্টাইল বিভাগে। আজ অর্থাৎ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর, ২০২৪) রেমন্ড লাইফ স্টাইল লিমিটেল শেয়ার বাজারে আত্মপ্রকাশ করেছে। জানা যাচ্ছে কোম্পানির স্টকটি ৯৩.৩% প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ NSE- তে। পাশাপাশি বম্বে স্টক এক্সচেঞ্জে ৯২% প্রিমিয়ামে স্টকটি তালিকাভুক্ত হয়েছে।
বিশেষজ্ঞ মহলের মতে এটি রেমন্ড গ্রুপের দ্বারা ঘোষিত ব্যবস্থা পরিকল্পনার প্রথম ধাপ। আর জনপ্রিয় গ্রুপটি একটি থেকে তিনটি পৃথক তালিকাভুক্ত ব্যবসার পরিকল্পনা করছে। গৌতম সিংহানিয়া রেমন্ড লাইফস্টাইলের তালিকাভুক্ত হওয়ার বিষয় বলেছিলেন যে রেমন্ডে একটি সহজ কৌশল রয়েছে। যা শেয়ারহোল্ডারদের মূল্য তৈরি করতে সাহায্য করবে। পাশাপাশি ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, রেমন্ড লাইফ স্টাইলের ২০২৮ অর্থবছরের মধ্যে ক্রমবর্ধমান রাজস্ব দাঁড়াবে ১২% থেকে ১৫%- এর মধ্যে। এছাড়া কোম্পানিটির EBITDA (Earning Before Interest, Tax, Depreciation and Amortisation)- এর থেকে আয় আগের তুলনায় দ্বিগুণ হয়ে ২,০০০ কোটি টাকা হতে পারে।
ভারতীয় বাজারে কোম্পানির মূল্য ১৬ বিলিয়ন ডলার। তবে বর্তমানে যুক্তরাজ্য (UK), EUE এবং অস্ট্রেলিয়ার সাথে নতুন বাণিজ্য চুক্তি অতিরিক্ত টেলওয়াইন্ড তৈরি করবে। বিবাহের বিভাগে রেমন্ড লাইফ স্টাইলের ব্যবসা থেকে ২০২৭ সালের মধ্যে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে ৩৫০ কোটি টাকা। যা দেশ জুড়ে ১১৪ টি স্টোর থেকে আসবে বলে আশা করা হচ্ছে। রেমন্ড লাইফস্টাইল লিমিটেডের শেয়ার NSE তে ৩,০২০ টাকা BSE- তে ৩,০০০ টাকায় লেনদেন শুরু করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




