Article By – সুনন্দা সেন

যে সকল বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তবে ঝুঁকির জন্য বিনিয়োগ থেকে দূরে থাকেন কিন্তু বিনিয়োগ করতে চান। তাদের জন্য IPO- তে বিনিয়োগ অন্যতম বিকল্প। চলতি বছরে ছোট থেকে মাঝারি সহ বৃহৎ সংস্থাগুলি তহবিল সংগ্রহ, ব্যবসা প্রসার করার জন্য IPO লঞ্চ করেছে। যার মধ্যে শাড়ির কোম্পানি, ফার্মা কোম্পানির পাশাপাশি ওলা ইলেকট্রিকের নাম আছে।
কলকাতা-ভিত্তিক ভ্যালু ফ্যাশন রিটেলার বাজার স্টাইল রিটেল বা স্টাইল বাজার চলতি মাসে IPO লঞ্চ করতে চলেছে। রেখা ঝুনঝুনওয়ালা সমর্থিত কোম্পানিটি প্রাথমিক পাবলিক অফারের জন্য SEBI – র কাছে রেড হেরিং প্রসপেক্টাস জমা করেছে। আশা করা হচ্ছে অফিসিয়ালি ২৭ আগস্ট, ২০২৪ এর মধ্যে IPO লঞ্চের তারিখ ঘোষণা করা হবে। তবে চলুন তার আগে বাজার নিয়ন্ত্রকের কাছে জমা করা প্রসপেক্টাসে কী কী উল্লেখ করা হয়েছে তা জেনে নেওয়া যাক। –
- কোম্পানির IPO সাবস্ক্রিপশন শুরু হবে ৩০ আগস্ট, ২০২৪ এবং IPO তে বিনিয়োগ করার সুযোগ পাবেন ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত।
- ২৯ আগস্ট IPO অ্যাঙ্কর বুক লঞ্চ করবে।
- IPO তে ১৪৮ কোটি টাকার একটি ফ্রেশ ইক্যুইটি ইস্যু রয়েছে এবং ১.৭ কোটি ইক্যুইটি শেয়ারের একটি অফার ফর সেল বা OFS রয়েছে।
- OFS-এর অধীনে, রেখা রাকেশ ঝুনঝুনওয়ালা ২৭.২৩ লক্ষ ইক্যুইটি শেয়ার বিক্রি করবে।
- এছাড়া Intensive Softshare Private Limited ২২.৪০ লক্ষ শেয়ার অফলোড করবে এবং Intensive Finance Private ১৪.৮৭ লক্ষ শেয়ার বিক্রি করবে।
- ইস্যুটি পরিচালনা করবে অ্যাক্সিস ক্যাপিটাল, ইনটেনসিভ ফিসকাল সার্ভিসেস এবং জেএম ফাইন্যান্সিয়াল।
- IPO থেকে প্রাপ্ত অর্থ কোম্পানি বকেয়া ধারের কিছু অংশ মেটাতে এবং কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





