ভারতীয় শেয়ার বাজারের প্রয়াত বিগবুল তথা স্বদেশী ওয়ারেন বাফেট রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা বর্তমানে নিজ স্বামীর শেয়ার পোর্টফোলিওর অধীকারিনি। যে কারণে প্রায় তিনি শিরোনামে থাকেন। নিজের বুদ্ধিমত্তার জোরে তিনি গত বছরে ৬৫০ কোটি টাকা এক মাসে আয় করে ছিলেন। স্বাভাবিক ভাবে রেখা ঝুনঝুনওয়ালা যে কোম্পানির শেয়ার ক্রয় করেন বা বিক্রয় করেন সাধারণ মানুষ সেই কোম্পানির শেয়ারের দিকেই নজর রাখেন। চলতি বছরেও তাঁর পোর্টফোলিওতে থাকা বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম নজর কাড়া বৃদ্ধির সম্মুখীন হয়েছে। বিশেষ করে যে কোম্পানিগুলিতে রেখা ঝুনঝুনওয়ালার ১% – এর বেশি স্টেক রয়েছে সেগুলি গুরুত্বপূর্ণ ভাবে পোর্টফোলিওতে প্রভাব ফেলেছে, সব স্টক নয়।
২ মে, ২০২৪ তারিখ পর্যন্ত তাঁর পোর্টফোলিওতে ২৬ টি স্টক ছিল। আর তার মধ্যে ছয়টি স্টকের দাম ২০২৪ সালে, এখনো পর্যন্ত ৫০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই কোম্পানির স্টকগুলি কী কী যা ৫০% বৃদ্ধি পেয়েছে।
- টাটা মোটরস্ (Tata Motars) : কিছুদিন আগে টাটা গ্রুপের বেশ কয়েকটি সংস্থার স্টেক কমিয়েছেন তিনি। বর্তমানে টাটা মোটরসে রেখা ঝুনঝুনওয়ালার হোল্ডিংয়ের পরিমাণ ছিল ১.২৯%। গত সপ্তাহে শেষ ট্রেডিং ডে তে অর্থাৎ ৪ মে, ২০২৪ তারিখে বাজার বন্ধের শেয়ারটির দাম ছিল ১০১৩.৪০ টাকা এবং ২০২৪ সালে এখনও পর্যন্ত সংস্থাটির শেয়ার মূল্য ২৯.৯৩% বৃদ্ধি পেয়েছে। ২মে, ২০২৪ অব্দি সংস্থায় তাঁর হোল্ডিং মূল্য ছিল ৪,৪০০ টাকা।
- কানারা ব্যাংক (Canara Bank): এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির ১.৪৫% স্টেক হোল্ড করেন রেখা ঝুনঝুনওয়ালা। ২ মে পর্যন্ত হোল্ডিংয়ের মূল্য ছিল ১,৬৫৫ কোটি টাকা। ৪ মে, ২০২৪ তারিখে ব্যাংকটির স্টক মূল্য ছিল ৬২৫.৬৫ টাকা। আর চলতি বছরের এখনো পর্যন্ত কোম্পানির শেয়ারে ৪৩.০১% রিটার্ন পাওয়া গেছে।
- Wockhardt: তাঁর এই কোম্পানিতে স্টেক হোল্ডিংয়ের পরিমান ১.৮৯% এবং হোল্ডিং মূল্য ১৬৫ কোটি টাকা। গত সপ্তাহের শেষ ট্রেডিং দিনে শেয়ারটি ৫৫৫.১৫ টাকায় লেনদেন বন্ধ করেছে। আর চলতি বছরে এই পর্যন্ত শেয়ারটি প্রায় ৩০.৮২% রিটার্ন প্রদান করেছে।
- Geo Jit Financial Services: চলতি বছরের এখনো পর্যন্ত সংস্থাটিতে রেখা ঝুনঝুনওয়ালার স্টেক হোল্ডিংয়ের পরিমান ১.২৯% এবং হোল্ডিংমূল্য ১৮৬ কোটি টাকা। ৪ মে, ২০২৪- এ NSE তে শেয়ারটি ১০৫.৩০ টাকায় লেনদেন শেষ করেছে। আর ২০২৪ সালের এখনও পর্যন্ত শেয়ারটি ৩৪.৬৫% বৃদ্ধি পেয়েছে।

- NCC: সংস্থাটিতে রেখা ঝুনঝুনওয়ালার হোল্ডিং ভ্যালু ২ মে, ২০২৪ তারিখ পর্যন্ত ১,৯২৯ টাকা। গত সপ্তাহের শেষ লেনদেন দিবসে শেয়ারটির দাম ছিল ২৪৫.৩০ টাকা। আর চলতি বছরে এই অব্দি শেয়ারটির দাম ৪৭.১১% বৃদ্ধি পেয়েছে।
- VA Tech Wabag: এই সংস্থাটিতে তাঁর হোল্ডিং ভ্যালু রয়েছে ৪৭৩ কোটি টাকা। ৪মে, ২০২৪ তারিখে শেয়ারটি ৯৪১.৫০ টাকায় লেনদেন শেষ করেছিল। চলতি বছরে এই পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে।
তবে শেয়ার বাজারে সবাই এমন নজর কাড়া রিটার্ন পেতে পারেন না। কারণ এর জন্য দক্ষ শিক্ষার দরকার পড়ে। কিন্তু সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। যেমন ধরুন: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষান বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, অটল পেনশন যোজনা ইত্যাদি। সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন:]।
(আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার।)




