Article By – সুনন্দা সেন

ক্ষুদ্র খুচরা বিনিয়োগকারীরা এবং বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা বা FPIs সেপ্টেম্বর ত্রৈমাসিকে পেমেন্ট এগ্রিগ্রেটর Paytm-এর মূল কোম্পানি One97 Communications-এ তাদের অংশীদারিত্ব কমিয়েছে। অন্যদিকে বিনিয়োগকারীরা ভারতের মিউচ্যুয়াল ফান্ডগুলিতে গত তিন মাসের সময়কালে এক্সপোজার বাড়িয়েছে।
ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের সংখ্যা, বিশেষ করে যাদের অনুমোদিত শেয়ার মূলধন ২ লাখ টাকার কম তাদের সংখ্যা ১০.২৭ লাখে নেমে এসেছে। যা আগে ছিল ১১.৪৩ লাখ। আর শতাংশের পরিপ্রেক্ষিতে খুচরা শেয়ারহোল্ডিং জুন মাসে ১৪.২৮% ছিল। তার থেকে হ্রাস পেয়ে সেপ্টেম্বর ত্রৈমাসিকের শেষে ১৩.১৯%-এ দাঁড়িয়েছে।
দেশের পাশাপাশি বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা বা FPIs সেপ্টেম্বর ত্রৈমাসিকে Paytm-এ তাদের অংশীদারিত্ব কমিয়েছে। এছাড়া কোনো প্রমোটার হোল্ডিং ও নেই। FBI-গুলি সেপ্টেম্বর ত্রৈমাসিকের শেষে তাদের অংশীদারিত্ব ৫৮.২৪% থেকে কমিয়ে ৫৫.৫৩% করেছে। অবশ্য সেই সময় Paytm-এর শেয়ার ৭১% বৃদ্ধি পেয়েছে। যা সর্বকালের একটি সেরা পারফর্ম্যান্স।
অন্যদিকে জানা যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডগুলি Paytm-এ তাদের শেয়ার জুন মাসের ৬.৮% থেকে সেপ্টেম্বরে ৭.৮৬% বাড়িয়েছে। নিপ্পন মিউচ্যুয়াল ফান্ড এবং মিরা মিউচ্যুয়াল ফান্ড উভয়ই সেপ্টেম্বর ত্রৈমাসিক ১% বা তার বেশি অংশিদারিত্ব বাড়িয়েছে। পাশাপাশি বাজারে ফান্ড হিসাবে উপস্থিত হয়েছে জুন ত্রৈমাসিক থেকে। এমন অবস্থায় FPI দের Paytm-এর স্টকে তাদের অংশীদারিত্ব শেয়ার বাজারের ক্ষেত্রে কমলেও সেপ্টেম্বর ত্রৈমাসিকে মিউচ্যুয়াল ফান্ডে তাদের অংশীদারিত্ব বাড়িয়েছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




