buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

বিনিয়োগের সময়ে কতটা ঝুঁকি নেওয়া উচিত বুঝবেন কীভাবে?

নিজেকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতে সম্পদ সঞ্চয় করতে বিনিয়োগ বা investment অন্যতম একটি দরকারি কৌশল। আপনি যদি নিজের অর্থ বিনিয়োগ না করে কেবলমাত্র savings করেন তাহলে মুদ্রাস্ফীতির কারণে দিনদিন সেই অর্থের পরিমাণ কমে আসবে। কিন্তু যে-কোনো বিনিয়োগের সঙ্গে অল্প হলেও ঝুঁকি জড়িয়ে রয়েছে। আজ আমরা আলোচনা করব বিনিয়োগের সময়ে ঝুঁকির বিষয়ে আগে থেকে বিবেচনা করা কেন দরকার এবং ঝুঁকির বিষয় দেখতে হলে কোন্ কোন্ জিনিসগুলি দেখা দরকার। 

9

একজন বিনিয়োগকারীর কাছে risk appetite বা ঝুঁকি গ্রহণের প্রবণতা কী?

ধরুন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে কোনো একটি বিকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন। এবার সেই লক্ষ্যে পৌঁছতে হলে আপনি কতটা রিক্স নিতে চান বা কতটার পর আর ঝুঁকি নিতে আপনি প্রস্তুত নন, সেই বিষয়টিই হল risk appetite। 

বিনিয়োগের সময়ে risk appetite বোঝা প্রয়োজন কেন?

কতটা ঝুঁকি নিতে পারবেন আপনি, কীভাবে নিজের বিনিয়োগ কৌশল আরও উন্নত করবেন বা কীভাবে নিজের ইনভেস্টমেন্টগুলি আরও সুরক্ষিত করবেন— এগুলি সঠিক মূল্যায়ন করতে risk appetite বোঝা দরকার। Risk appetite-ই আপনাকে বলে দেবে কীভাবে আপনি যে-কোনো ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেবেন এবং কীভাবে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝে সবচেয়ে ভালো বিকল্পে বিনিয়োগ করবেন। 

ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা risk appetite-কে তিনটি ভাগে ভাগ করা হয়–

Aggressive :  Aggressive investor-রা সাধারণত মার্কেটের ঝুঁকি সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল। বাজারের ওঠানামার ভিত্তিতে সিকিউরিটির দাম কমে যাওয়া বা বেড়ে যাওয়ার সঙ্গে এঁরা বেশ অভ্যস্ত। বিনিয়োগ ঝুঁকি কীভাবে নিতে হয় বা কীভাবে ঝুঁকি ম্যানেজ করতে হয় সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে aggressive investor-দের। 

Moderate :  Moderate investor-রা নিজেদের বিনিয়োগে কিছুটা ঝুঁকি নিতে অভ্যস্ত। এঁরা মূলত ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিবিহীন বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে চলে। ফলে এঁদের পোর্টফোলিওতে যেমন ইক্যুইটির মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থাকে তেমনই স্থির আয়ের বিনিয়োগও moderate investor-রা করে থাকেন। 

Conservative:  বাজারের সবচেয়ে কম ঝুঁকির বিনিয়োগের সঙ্গে যুক্ত থাকেন conservative investor-রা। তাঁরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একেবারেই এড়িয়ে চলেন এবং তাঁদের capital বা মূলধন যাতে সুরক্ষিত থাকে এমন বিনিয়োগই করে থাকেন conservative investor-রা।

10

 নিজের risk appetite বুঝবেন কীভাবে?

আয় :  আয় একটি বড় ভূমিকা গ্রহণ করে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে। আপনার আয় যদি বেশি হয় তাহলে অনেক সময়েই ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়ে যায়, বা বলা ভালো আয় বেশি হলে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আপনি বেশি চিন্তিত হন না। 

লক্ষ্য :  আপনার আর্থিক লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হোন। যদি আপনি কম সময়ে বা তাড়াতাড়ি সম্পদ তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে high-risk-যুক্ত বিকল্পে বিনিয়োগ করতে হবে। কারণ সাধারণত high-risk যুক্ত বিনিয়োগ বিকল্পের সঙ্গে high return জড়িত। তাই লক্ষ্য বোঝা প্রয়োজন। 

খরচ :  আপনার আয় বেশি হলেও দৈনন্দিন খরচের পর যদি আপনার হাতে সামান্য অর্থই বেঁচে থাকে তাহলে সাধারণত আপনি অধিক ঝুঁকি নিতে চাইবেন না। 

বিনিয়োগের সময়কাল :  বিনিয়োগের সময়কালের উপর নির্ভর করছে আপনার risk appetite কেমন হবে। যেমন যদি আপনি যদি long term-এর জন্য বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে বেশি ঝুঁকির বিনিয়োগ করা যেতেই পারে কারণ মার্কেটের ভোলাটিলিটি এইরকম বিনিয়োগে খুব একটা প্রভাব ফেলে না। আবার short-term বিনিয়োগে ভোলাটিলিটি অনেক বেশি প্রভাব ফেলে। সেই কারণে সাধারণত short-term investment-এ বেশি ঝুঁকি নেওয়া হয় না। 

বয়স :  বেশি বয়সের বিনিয়োগকারীর লক্ষ্য থাকে কীভাবে নিজেদের মূল অর্থ সুরক্ষিত থাকে এবং সেই কারণে তাঁরা স্থির আয়ের বিকল্প বেশি খোঁজেন। অর্থাৎ ঝুঁকি কম নেন। আবার কম বয়সের বিনিয়োগকারীদের হাতে বিনিয়োগের জন্য সময় বেশি থাকে। ফলত তাঁরা সামান্য বা বেশি ঝুঁকি নিতে পারেন। সেইকারণেই নিয়ম অনুযায়ী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে equity investment কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়। 

জ্ঞান :  আপনি যদি শেয়ার বাজার সম্পর্কে বুঝে, পর্যাপ্ত জ্ঞান নিয়ে বিনিয়োগ করেন তাহলে আপনার পক্ষে বেশি ঝুঁকি নেওয়া স্বাভাবিক। তবে না বুঝে কেবলমাত্র অন্যের কথা শুনে বা কোনোরকম টিপস নিয়ে যদি বিনিয়োগ করে থাকেন তখন স্বাভাবিকভাবেই আপনি বেশি ঝুঁকি নিতে চাইবেন না। 

সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বা risk-এর ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা না বুঝে যদি আপনি বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে ফেলেন তাহলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। সেই কারণে বিনিয়োগের সময়ে রিটার্নের কথা যেমন ভাববেন, তেমনই ঝুঁকির বিষয়টিও অবশ্যই দেখবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading