buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 2025 03 07T174250.222

RITES-এর শেয়ার ৩.৫%-এরও বেশি বৃদ্ধি পেলো! সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে ২৮ কোটি অর্ডার পাওয়ার পর

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সপ্তাহের শেষ ট্রেডিং দিনে অর্থাৎ ৭মার্চ, (শুক্রবার) RITES-এর শেয়ারের দাম ৩.৫০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ রেলওয়ে PSU সংস্থাটি সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে ২৭.৯৬ কোটি টাকার অর্ডার পেয়েছে। কোম্পানিটি ৬মার্চ একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে বলেছিল যে, হায়দ্রাবাদ – বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ – চেন্নাইয়ের মধ্যে উচ্চ গতির এলিভেটেড রেল করিডোরের জন্য ফাইনাল লোকেশন সার্ভে পরিচালনার বিষয়ক একটি স্বীকৃতিপত্র পেয়েছে RITES। PSU সংস্থাটি জানিয়েছে, একটি ফর্মাল এগ্রিমেন্ট (চুক্তি) যথাসময়ে কার্যকর করা হবে স্বীকৃতিপত্রে উল্লেখিত বিষয়ের সাপেক্ষে।

6 2

এই প্রকল্পে একটি বিস্তারিত প্রজেক্ট ডিটেইলস, ফাইনাল অ্যানাইলমেন্ট ডিজাইন, একটি ট্র্যাফিক সার্ভে রিপোর্ট, রেল ওভার রেলওয়ে (ROR) ক্যালকুলেশন, একটি বিস্তারিত অনুমান এবং ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (EPC) নথি প্রস্তুত করা হবে। RITES লিমিটেড একটি নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। যা দেশের পরিবহন পরামর্শ (consultancy) এবং প্রকৌশল খাতে নিযুক্ত ডাইভার্সিফাই পরিষেবা প্রদান করে। পাঁচ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতার সাথে কোম্পানিটি এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, সাউথ আমেরিকা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের ৫৫টিরও বেশি দেশে প্রকল্প গ্রহণ করেছে।

চলতি সপ্তাহের সোমবার অর্থাৎ ৩ মার্চ, ২০২৫ থেকে RITES-এর শেয়ার ৯%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত স্ক্রিপ্টের দাম ৫.৫% বেড়েছে। তবে বছরব্যায়ী বা বার্ষিক ভিত্তিতে RITES-এর শেয়ার মূল্য ২৫.৬৯% হ্রাস পেয়েছে। কোম্পানিটি ৮জুলাই, ২০২৪-এ ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৩৯৮.৪৫ টাকা এবং ৩মার্চ, ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৯২.৪০ টাকায় টাচ করে। ৭ মার্চ দুপুরের এক ট্রেডিং সেশনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে RITES-এর শেয়ারে দাম ৩.২২% বেড়ে ২১৯.৫৫ টাকায় লেনদেন করেছে। আর আজকের তারিখে NSE-তে RITES-এর মোট মার্কেট ক্যাপিটালাইজেশন ১০,৫৫৬.৪৬ কোটি টাকায় পৌঁছেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading