buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

ডলার পতনে রুপী লাভবান না হলেও লাভবান হচ্ছে সোনা! কালকের পতনের পর আজকে ভারতের কোন শহরে সোনার দাম কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজকের (১৯ সেপ্টেম্বর) সকালের লেনদেনে বৈশ্বিক MCX-এ সোনা ও রূপোর দাম লাফিয়ে বেড়েছে। আর এর কারণ ছিল সুষ্ঠ চাহিদা এবং ডলারের পতন। MCX গোল্ড অক্টোবর ফিউচার ০.৪৩% বেড়ে প্রতি ১০ গ্রাম ১,০৯,৫২০ টাকায় পৌঁছেছে। রয়টার্সের মতে, CME গ্রুপের ফেড-ওয়াচ টুল দেখিয়েছে যে ফেড কর্তৃক আরও ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ভাবছে। যা সোনার বাজারের জন্য আরও ইতিবাচক প্রবণতা বহন করবে, এমনিও কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা চলতি বছর সোনার দামকে ত্বরান্বিত করেছে। যার জন্য ২০২৫ সালের এই পর্যন্ত দামকে ত্বরান্বিত করেছে। যার জন্য ২০২৫ সালের এই পর্যন্ত দেশীয় স্পট গোল্ডের দাম প্রায় ৪৫% বেড়েছে। 

11

বিশেষজ্ঞরা আশা করছেন যে ডলার সূচকের অস্থিরতার কারণে ভারতীয় রুপী লাভবান না হলেও সোনার দামে মাঝে মধ্যেই লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। পাশাপাশি আবার তারা গোল্ড প্রাইস বা সোনার দামের প্রতিও ইতিবাচক রয়েছে। SEBI নিবন্ধিত কমোডিটি এক্সপার্ট অনুজ গুপ্ত বলেন, বছরের শেষ নাগাদ MCX সোনার দাম ১,১৩,০০০ – ১,১৫,০০০ টাকার মধ্যে পৌঁছাতে পারে। আজ ভারতীয় গোল্ড মার্কেটে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ০.২০% হ্রাসের সাথে ১,০৯,৮৬০ টাকায় লেনদেন করছে। অবশ্য শহর ভিত্তিতে দাম ওঠা-নামা করছে, কিছু শরীরে আজ দাম বেড়েছে আবার কিছু শহরে কমেছে। বর্তমানে দেশের বিভিন্ন শহরে সোনার দাম দাঁড়িয়েছে –


শহরের নাম
১০ গ্রাম সোনার দাম
২৪ ক্যারেট ২২ ক্যারেট
দিল্লি১,০৯,৬৭০ টাকা১,০০,৫৩০.৮ টাকা
মুম্বাই১,০৯,৮৬০ টাকা১,০০,৭০৫ টাকা
কলকাতা১,০৯,৭১০ টাকা১,০০,৫৬৭.৫ টাকা
ব্যাঙ্গালোর১,০৯,৯৫০ টাকা১,০০,৭৮৯.৫ টাকা
চেন্নাই১,১০,১৮০ টাকা১,০০,৯৯৮.৩ টাকা
হায়দ্রাবাদ১,১০,০৩০ টাকা১,০০,৮৬০.৮ টাকা
আমেদাবাদ১,১০,০০০ টাকা১,০০,৮৩৩.৩ টাকা
জয়পুর১,০৯,৮১০ টাকা১,০০,৬৪৯.২ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading