Article By – সুনন্দা সেন

চলতি বছরে দুটি বড় ইভেন্টের কারণে দারুন অস্থিরতা লক্ষ্য করা গেছে। যে দুটি হলো ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৪-২৫ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট। অবশ্য দুটি ঘটনার মধ্যেকার সময়ে বিরাট বৃদ্ধি লক্ষ্য করা গেছিল শেয়ার বাজারে। নতুন উচ্চতায় স্পর্শ করেছিল দেশীয় দুই প্রধান সূচক। কিন্তু বাজেটের পর শেয়ার বাজারে টানা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না। যার অন্যতম কারণ হতে পারে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা। কারণ বিষয়টি বাজারের গতিবিধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে বিশেষজ্ঞ মহল থেকে বিনিয়োগকারীরা চিন্তিত।
আজ অর্থাৎ বৃহস্পতিবার সেনসেক্স ৪৮১.৭৯ পয়েন্ট কমে ৭৮,৮৮৬.২২- এ এবং নিফটি ১৮০.৫০ পয়েন্ট কমে ২৪,১১৭- এ লেনদেন শেষ করেছে। পাশাপাশি অনেক খাতের প্রথম ত্রৈমাসিকে বিভিন্ন কোম্পানির আয় বিনিয়োগকারীদের হতাশ করেছে। আবার কিছু ক্ষেত্রে স্থির রয়েছে। তবে একথা ঠিক যে বৃদ্ধির বিষয় বিশেষ ঘাটতি লক্ষ্য করা গেছে। এমন অবস্থায় Emkay Investment Mangers- এর বিশেষজ্ঞ শচীন শাহ বলেছেন, এমন অবস্থায় বাজার সম্পর্কে ইতিবাচক থাকা আবশ্যক। কারণ টানা বৃদ্ধি এই মুহুর্তে দেখা না গেলেও নিকট ভবিষ্যতে সম্পূর্ণ সংশোধনের পর ভারতীয় শেয়ার বাজারে উর্ধ্বগতী লক্ষ্য করা যাবে।
শাহ আরও জানান যে, খচুরা বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি শেয়ার বাজারের জন্য খুব উপযোগী। আর দেশীয় মিউচ্যুয়াল ফান্ডগুলির তরফ থেকেও বিপুল পরিমাণে আর্থিক বরাদ্দ আসতে পারে। যা দেশীয় বাজারের জন্য ইতিবাচক। তাই আশা করা যায় আসন্ন সময়ে ভারতীয় শেয়ার বাজার প্রাণবন্ত থাকতে চলেছে। এছাড়া আগামী দুই ত্রৈমাসিকে আয়ের বৃদ্ধি গত ত্রৈমাসিকের তুলনায় অনেক ভালো হলে তা শেয়ার বাজারের জন্য খুব ইতিবাচক প্রভাব ফেলবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





