buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

গ্রে মার্কেটে ১৬% পর্যন্ত লিস্টিং গেইনের ইঙ্গিত! কাল থেকে SBI ফান্ড ম্যানেজমেন্ট IPO সাবস্ক্রিপশন শুরু

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বৃহত্তম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি SBI ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেডের বহু প্রতিক্ষীত IPO আগামী ১৪ জুলাই, ২০২৬ থেকে সাবস্ক্রিপশনের জন্য খুলছে। এই ইস্যু ১৬ জুলাই, ২০২৬ পর্যন্ত খোলা থাকবে। IPO-এর মূল্য ব্যান্ড নির্ধারণ করা হয়েছে শেয়ার প্রতি ৫৪৫ টাকা থেকে ৫৭৪ টাকা। এটি সম্পূর্ণ অফার ফর সেল বা OFS, অর্থাৎ কোম্পানির কাছে নতুন মূলধন আসবে না, বিদ্যমান শেয়ারহোল্ডাররা তাদের অংশীদারির একটি অংশ বিক্রি করবেন।

11

বাজারে এই IPO-কে ঘিরে ইতিমধ্যেই জোরালো আগ্রহ দেখা যাচ্ছে। গে মার্কেট প্রিমিয়াম বা GMP ইঙ্গিত দিচ্ছে। শেয়ারটি ইস্যু মূল্যের তুলনায় প্রায় ১৬% বা তারও বেশি প্রিমিয়ামে তালিকাভুক্ত হতে পারে। তবে GMP একটি আনুষ্ঠানিক সূচক (Informal Index), তবে এটি ভবিষ্যতের লিস্টিং লাভের নিশ্চয়তা দেয় না। SBI ফান্ড ম্যানেজমেন্ট বর্তমানে ভারতের সবচেয়ে বড় মিউচ্যুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজার। কোম্পানিটি প্রায় ১৬ লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ বা AUM (Assets Under Management) পরিচালনা করে এবং দেশের মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাসস্ট্রিতে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।

SBI ফান্ডস ম্যানেজমেন্টের IPO সফল হলে এটি ভারতের পুঁজিবাজার এবং মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ইতিবাচক বার্তা হবে। এত বড় একটি AMC-র তালিকাভুক্তি বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে, একই সঙ্গে ভারতের ক্রমবর্ধমান মিউচ্যুয়াল ফান্ড বাজারের প্রতি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার করবে। এছাড়া বড় আকারের IPO-র সাফল্য ভবিষ্যতে আরও আর্থিক পরিষেবা সংস্থাকে শেয়ারবাজারে আসতে উৎসাহিত করতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading