বর্তমানে বিনিয়োগ করতে প্রায় সকলেই চান। তাই বর্তমানে বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জনের অনেক রাস্তা লক্ষ্য করা যায়। তারমধ্যে অন্যতম হল মিউচ্যুয়াল ফান্ড। অন্যদিকে ব্যাংকের বিভিন্ন স্কিম। বিশেষ করে সরকারি ব্যাংকের স্কিমের প্রতি ভরসা বেশি দেখান বিনিয়োগকারীরা। তাই সরকারি ব্যাংকগুলি একের পর এক স্কিম চালু করে থাকেন। বর্তমানে SBI (State Bank of India) একটি নতুন স্কিম চালু করেছে। আর নতুন স্কিমটির নাম হল “SBI Silver ETF Fund”।
SBI- এর নতুন ফান্ডটি একটি ওপেন – এন্ডেড ফান্ড। আর এই SBI Silver ETF Fund সাবস্ক্রিপশনের জন্য ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত খোলা থাকবে। অর্থাৎ আপনারা আগামীকাল থেকে নতুন স্কিমে বিনিয়োগ করতে পারবেন। NFO সময়কালে নূন্যতম বিনিয়োগের পরিমাণ ৫ হাজার টাকা এবং এরপর থেকে প্রতি ১ টাকা গুণিতকে বিনিয়োগ করার সুযোগ পাবেন। বর্তমানে ধাতুর চাহিদার সাথে ধাতুতে বিনিয়োগও বৃদ্ধি পেয়েছে। আর মূল্যবান ধাতু হিসাবে ভারতে সোনার সাথে রুপোর দিকে জনগণ বেশি আকৃষ্ঠ হন। কারণ রুপো বা সিলভার হল মূল্যবান ধাতু। যা অবশ্য মূল্যস্থীতির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে না কিন্তু শিল্প খাতে বহুল ব্যবহৃত হয়।
সরকারি প্রকল্পের কোর্স
SBI মিউচ্যুয়াল ফান্ডের MD এবং CEO শামসের সিং বলেছেন, সিলভার কেবল মূল্যবান ধাতু নয়, এটি একটি ধাতব শিল্প। যার চাহিদা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। ফলে দীর্ঘমেয়াদে এর মূল্য আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পাশাপাশি ডেপুটি MD এবং জয়েন্ট CEO বলেছেন, SBI- এর নতুন স্কিম বিনিয়োগকারীদের কম খরচে বিনিয়োগের সুযোগ এবং তারল্য সুবিধা দেয়। আরও বলেন SBI silver ETF Fund- এর মোট সদস্যদের কমপক্ষে ৯৫% এবং সর্বাধিক ১০০% সিলভার এবং সিলভার সম্পর্কিত উপকরণে বিনিয়োগ করা হবে। বাকি ৫% পর্যন্ত সম্পদ সরকারি সিকিউরিটিজ এবং লিক্যুইড মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করা হবে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজার বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে । তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। এখানে কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা হয়।]
Article By – সুনন্দা সেন





