buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

IPO সম্পর্কে বড় ঘোষণা করলো SEBI! কী পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বাজার নিয়ন্ত্রক?

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (The Securities and Exchange Board of India) বা SEBI, প্রাথমিক পাবলিক অফার (IPO) প্রক্রিয়াকে সহজ এবং দ্রুত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে। সম্প্রতি এক ইন্ডাস্ট্রি ইভেন্টে SEBI-র চেয়ারপার্সন মাধবী পুরি বুচ একটি নতুন ‘ফিল- ইন- দ্য- ব্ল্যাঙ্ক (Fill-in-the-blanks) টেমপ্লেট উন্মোচন করেছেন। যা IPO লঞ্চে ইচ্ছুক কোম্পানিগুলি নথি ফাইল করার সময় ব্যবহার করতে পারে। আর এই সবই IPO প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার পদক্ষেপ। 

6

SEBI গৃহীত এই উদ্দ্যোগগুলির লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের মাধ্যমে IPO- এর জন্য ফাইল করা নথির বিষয়ে তথ্য সংগ্রহ এবং অনুমোদনের প্রক্রিয়াটি দ্রুততর সম্পন্ন করা। আর নতুন টেমপ্লেট নথি জমা করা কোম্পানিগুলিকে সুনির্দিষ্ট এবং অর্থপূর্ণ সঠিক তথ্য প্রদান করার অনুমতি দেবে। পাশাপাশি যেকোনো জটিল সমস্যার বিষয়ে সমাধান ব্যাখ্যা করার জন্য পৃথক বিভাগ অফার করবে। যার দরুণ অপ্রয়োজনীয় ভাবে জটিল হয়ে ওঠা ড্রাফ্ট রেড হেবিং প্রসপেক্টাস এবং সামগ্রিক IPO প্রক্রিয়াটিকে আরও সহজতর করবে। যার ফলে IPO অনুমোদনের জন্য যে সময় লাগে তার অনেকটাই কমবে। 

বর্তমানে SEBI- র কাছে IPO অনুমোদনের মাধ্যমে কোম্পানিগুলি ৮০ হাজার কোটি টাকা সংগ্রহ করার আর্জি জানিয়ে নথি দাখিল করেছে। মনে করা হচ্ছে নতুন টেমপ্লেট ভিত্তিক সিস্টেমে প্রক্রিয়াগুলি তাড়াতাড়ি সম্পন্ন হবে। আর তা কোম্পানি এবং নিয়ন্ত্রক উভয়েরই কাজের বোঝা কমিয়ে দেবে। এর পাশাপাশি SEBI এমন একটি পদ্ধতিতে কাজ করছে। যা IPO- এর জন্য নথি জমা করা কোম্পানির পর্যালোচনার সাথে, কোন কোম্পানির কত অর্থ সংগ্রহ করতে পারবে এবং ইস্যু করা শেয়ারের পরিমান বরাদ্দের প্রক্রিয়াগুলি একত্রিত হবে।  

New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ড এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading