দেশীয় বাজারে কোনো কোম্পানি বা ফান্ড হাউজের শেয়ার, সম্পদের পরিমাণ হুট করে ভাবনার অতীত বৃদ্ধি পেতে দেখতে পাওয়া গেলে তা SEBI- এর নজরে চলে যায়। সম্প্রতি বাজার নিয়ন্ত্রক SEBI– র নজর পড়েছে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার উপর। আর বাজার নিয়ন্ত্রক সংস্থাটি কোয়ান্ট মিউচ্যুয়াল ফান্ড হাউজের বিরুদ্ধে ফ্রন্ট রানিংয়ের অভিযোগ জমা করেছে। সাথে এটিও নিশ্চিত হয়েছে যে, SEBI তদন্ত করছে এবং কোয়ান্ট ফান্ড হাউসও এই বিষয় সেবিকে সব ধরনের সহায়তা করবে।
এই মিউচ্যুয়াল ফান্ড হাউজের পোর্টফোলিও বহুদুর বিস্তৃত। বিভিন্ন খাতের লার্জ, মিড এবং স্মল ক্যাপ স্টকগুলি তার পোর্টফোলিওতে রয়েছে। হোল্ডিংয়ে মধ্যে আদানি পাওয়ান, টাটা পাওয়ার, HDFC ব্যাংক, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ দেশের বৃহত্তম কোম্পানিগুলি রয়েছে। ২০১৭ সালে SEBI- এর কাছে ছাড়পত্র পাওয়ার সন্দীপ ট্যান্ডন এই মিউচ্যুযাল ফান্ড হাউসটি শুরু করেন। সম্পদের পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালে কোয়ান্ট মিউচ্যুয়াল ফান্ড হাউজের মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকা ছিল। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৯০ হাজার কোটিতে পরিণত হয়েছে। আর এটি সন্দেহের বীজ বুনতে সাহায্য করেছে।
সরকারি প্রকল্পের কোর্স
SEBI- র তদন্তের বিষয়টি সত্যি হলেও ফান্ড হাউজের অফিস তল্লাসির বিষয়টি এখনও সত্য বলে ধরা যায় না। অন্যদিকে কোয়ান্ট মিউচ্যুয়াল ফান্ড হাউজের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে গতকাল অর্থাৎ ২৩জুন, ২০২৪ তারিখ জানানো হয়েছে, সেবির কাছ থেকে তারা তদন্তের চিঠি পেয়েছে। আর জিজ্ঞাসা শুরু হয়েছে।

Article By – সুনন্দা সেন





