Article By – সুনন্দা সেন

ভারতীয় বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI-এর চেয়ার পারসন মাধবী পুরী বুচ ২৫০ টাকা ন্যূনতম SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন। যার লক্ষ্য হল দেশের বৃহত্তম অংশের কাছে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকে সহজলভ্য করে তোলা। স্টক এক্সচেঞ্জ এবং ডিপোজিটরিগুলির সহযোগিতায় আয়েজিত একটি সিম্পোজিয়ামে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই উদ্যোগকে সমর্থন করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ার পারসন চাল্লা শ্রী নিবাসলু শেট্টির প্রশংসা করেন।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ভারতীয় মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমান বা AUM (Assets Under Management) ৬৬.৯৩ লক্ষ কোটি টাকাতে পৌঁছেছে। যা ২০১৪ সালের একই সময়ের ব্যবধানের ১০.৫১ লক্ষ কোটি টাকা থেকে ছয়গুণ বেশি। অ্যাসোসিয়েশন অফ মিউচ্যুয়াল ফান্ড ইন ইন্ডিয়া বা AMFI-এর সর্বশেষ তথ্য অনুসারে, গত পাঁচ বছরে AUM ২৬.৫৪ লক্ষ কোটি টাকা থেকে দ্বিগুণেরও বেশি পরিমাণে বেড়েছে। বুচ প্রকাশ করেছেন যে ইক্যুইটি এবং ডেট মার্কেট উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সিকিউরিটির মাধ্যমে ১৪.২৭ লক্ষ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে চলতি অর্থবছরের এই পর্যন্ত, যা গত অর্থবছরের তুলনায় ২১% বেশি।
বুচ উল্লেখ করেন যে ২৫০ টাকার SIP, মিউচ্যুয়াল ফান্ড খাতে অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খাতে অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি জানিয়েছে চলতি বছরে ৩.৩ লক্ষ কোটি টাকা ইক্যুইটি বাজারের মাধ্যমে এবং ৭.৩ লক্ষ কোটি টাকা ডেট মার্কেটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। আর তিনি অনুমান করছেন যে নতুন SIP পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পর বছরের জন্য মোট সংগৃহীত তহবিল ইক্যুইটি এবং ডেট, উভয় ক্ষেত্রগুলি একত্রিত করার পর ১৪ লক্ষ কোটি টাকার কাছাকাছি হতে পারে।




