buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

বিদেশী বিনিয়োগে বড় ধাক্কা! মে মাসের প্রথমার্ধে ফাইন্যান্স এবং ব্যাংক খাতের শেয়ারে বিক্রি তুঙ্গে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীদের বিক্রির চাপ আরও বেড়েছে। মে মাসের প্রথম ১৫ দিনেই বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা বা FPI ব্যপক হারে টাকা তুলে নিয়েছেন। আর এর ফলে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে দেশের ফিন্যান্সিয়াল সার্ভিস (Financial Services) সেক্টর। NSDL-এর তথ্য অনুযায়ী, ১ থেকে ১৫ মের মধ্যে শুধুমাত্র ফিন্যান্সিয়াল সার্ভিস সেক্টর থেকে প্রায় ১৭,৯৬০ কোটি বিদেশী বিনিয়োগ বেরিয়ে গেছে। একই সময়ে মোট FPI আউটফ্লো দাঁড়িয়েছে ২৬,৩০৪ কোটি টাকা। অর্থাৎ মোট বিক্রির প্রায় অর্ধেক হয়েছে ব্যাংক এবং ফিন্যান্সিয়াল খাতে।

5 2

বিশেষজ্ঞদের মতে, এই বিক্রির পেছনে একাধিক আন্তর্জাতিক ও দেশীয় কারণ রয়েছে। আর সেগুলি হল–

  1. মার্কিন বন্ড ইয়িল্ড বৃদ্ধির ফলে বিদেশী ফান্ড নিরাপদ মার্কেট বিকল্পের দিকে ঝুঁকছে।
  1. মধ্যপ্রাচ্য ও ইরান-সংক্রান্ত অনিশ্চয়তা থেকে তেলের দাম ও মুদ্রাস্ফীতির আশঙ্কা
  1. ভারতীয় ব্যাংকগুলির মার্জিন কমার উদ্বেগ।
  1. AI-কেন্দ্রিক বৈশ্বিক বিনিয়োগের প্রবণতায় ভারত তুলনামূলকভাবে পিছিয়ে পড়ছে বলে ধারণা।
  1. AI-কেন্দ্রিক বিশ্বব্যাপী বিনিয়োগ প্রবণতায় ভারতের তুলনামূলক পিছিয়ে পড়ার ধারণাও বিদেশী বিনিয়োগ কমার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

শুধু ফিন্যান্সিয়াল সার্ভিস নয়, অয়েল অ্যান্ড গ্যাস, টেলিকম, IT এবং FMCG সেক্টরেও বড় অঙ্কের বিক্রি হয়েছে। তবে এর মধ্যেও কিছু সেক্টরে বিদেশী বিনিয়োগ এসেছে। আর সেই তালিকায় রয়েছে সার্ভিসেস ক্যাপিটাল গুডস এবং মেটাল অ্যান্ড মাইনিং সেক্টরের কিছু শেয়ার। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যদি আন্তর্জাতিক অস্থিরতা কমে এবং তেলের দাম স্থিতিশীল হয়, তাহলে ভবিষ্যতে আবার বিদেশি বিনিয়োগ ভারতীয় বাজারে ফিরতে পারে। তবে আপাতত বাজারে সতর্কতার পরিবেশ বজায় থাকবে বলেই ধারণা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading