buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

আজকে ক্লোজিং বেলে সেনসেক্স কমলো ২৮৮ পয়েন্ট এবং নিফটি ২৫,৫০০-এর নীচে! এমন অবস্থায় গ্লোবাল মার্কেটের অবস্থান কী? দালাল স্ট্রিটের বিষয় বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ ভারতীয় শেয়ারবাজার নিম্নমুখীতার সাথে লেনদেন শেষ করেছে। বিনিয়োগকারীরা বিশ্বব্যাপী ইঙ্গিতগুলি অনুসরণ করার জন্য, বিশেষ করে আসন্ন শুল্পের সময়সীমা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অটল সীদ্ধান্ত বাজার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ঝুঁকির সতর্কতা বিনিয়োগকারীদের বাজার থেকে দূরে রাখতেও বড় ভূমিকা পালন করছে। ৮৩,৯৩৫.২৯-এর ইন্ট্রাডে সর্বোচ্চ পয়েন্ট স্পর্শ করার পর BSE সেনসেক্স ২৮৭.৬ পয়েন্ট বা ০.৩৪% কমে ৮৩,৪০৯.৬৯-এ লেনদেন শেষ করেছে। অন্যদিকে NSE নিফটি৫০-ও ৮৮.৪৫ পয়েন্টবা ০.৩৫% কমে ২৫,৪৫৩.৪-এ বন্ধ করেছে। একই ভাবে নিফটি মিডক্যাপ ১০০ ০.১৪% এবং নিফটি স্মলক্যাপ১০০ ০.৪১% হ্রাস পেয়েছে।

10

বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ইতিবাচক মনোভাবের অভাব এবং বিশ্বব্যাপী বাণিজ্যে উদ্বেগ, বিনিয়োগকারীদের দ্বিধা বাড়িয়ে তুলেছে। বিশেষ করে মিড এবং স্মল-ক্যাপ সেগমেন্টে। সেক্টরাল দিক থেকে মিশ্র মনোভাব লক্ষ্য করা গেছে। নিফটি মেটাল, কনিউমার ডিউরেবলস, অটো, IT, ফার্মা এবং হেলক্যয়ারের মতো সূচকগুলি ইতিবাচক অবস্থানে লেনদেন শেষ করতে সক্ষম হয়েছে। যা অবশ্যই দেশীয় বাজারকে কিছুটা সমর্থন প্রদান করেছে। তবে অন্যদিকে নিফটি রিয়েলটি, ফিনান্সিয়াল সার্ভিস, ব্যাংকিং, অয়েল অ্যান্ড গ্যাস এবং মিডিয়ার মতো খাতগুলি শীর্ষ পতনশীল স্টকের মধ্যে অন্যতম। গুরুত্বপূর্ণ বৈশ্বিক উন্নয়নের আগে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা অপেক্ষা বা ওয়েট করছেন বলে মনে হচ্ছে। 
নিফটি৫০ ২৪,৫০০-২৫,০০০-এর রেঞ্জ অতিক্রম করে ২৫,২০০ – ২৫,৮০০- এর নতুন রেঞ্জে পৌঁছেছে। ভারত ও আমেরিকার মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তির ইতিবাচক খবর রেঞ্জের উর্ধ্বসীমা আবারও অতিক্রম করতে সাহায্য করতে পারে। তবে দীর্ঘ সময়ের জন্য উচ্চ স্তরে নিফটির মান ধরে রাখা কঠিনও হবে। এছাড়া আরও জানা যাচ্ছে যে আজকে (০২জুলাই, ২০২৫) নাসডাক এবং S&P ৫০০ নিম্নমুখী অবস্থানে বন্ধ হয়েছে। অন্যদিকে ডাউ কম লিক্যুইডিটির কারণে অস্থির দিনেও উর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৪০০.১৭ পয়েন্ট বা ০.৯১% বেড়ে ৪৪,৪৯৪.৯৪-এ দাঁড়িয়েছে। S&P ৫০০ ৬.৯৪ পয়েন্ট বা ০.১১% কমে ৬,১৯৮.০১-এ দাঁড়িয়েছে এবং নাসডাক কম্পোজিট ১৬৬.৮৪ পয়েন্ট বা ০.৮২% কমে ২০,২০২.৮৯-এ দাঁড়িয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading